‘ক্যামাক স্ট্রিটে গ্যাস কাটার নিয়ে কী করতে গেছিলেন?’ প্রশ্ন মমতার
ক্যামাক স্ট্রিটে তৃণমূলের অফিসে পুরসভা এবং পুলিশের পক্ষ থেকে গ্যাস কাটার কেন নিয়ে যাওয়া হয়েছিল, সেই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ক্যাথিড্রাল রোডের সভায় মমতা বলেন, ‘গ্যাস কাটার নিয়ে ক্যামাক স্ট্রিট কেন ভাঙতে গিয়েছিলেন? কী করতে গেছিলেন, চুরি করতে? আগেও তো সব নিয়ে গেছেন, আবার লুঠ করতে গেছিলেন?’ এ দিনের সভা থেকে তাঁর বিরুদ্ধে ওঠা বিধানসভা থেকে বই চুরির অভিযোগেরও জবাব দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বলছে আমি নাকি বই চুরি করেছি৷ সাহস থাকলে প্রমাণ দিতে হবে তা না হলে নাক খত দিতে হবে৷ আমার এত দুঃসময় এখনও আসেনি যে আমাকে লাইব্রেরির বই চুরি করতে হবে৷ আমি কয়েকটা লাইব্রেরি তৈরি করে দিতে পারি৷ এমন কোনও লেখক- লেখিকা নেই যাঁর বই আমার বাড়িতে নেই৷ আমি সাত বারের সাংসদ, চার বারের কেন্দ্রীয় মন্ত্রী৷ মুখ্যমন্ত্রীটা বলতে আমার ভাল লাগে না৷ আমি ওখানে সাধারণ মানুষ হিসেবে কাজ করতাম৷ আমি নিজেকে এলআইপি মানে লেস ইমপরট্যান্ট পার্সন ভাবি৷ মুখ্যমন্ত্রী থাকার সময় রাস্তা বন্ধ করতে দিতাম না৷ আর বাবুদের চল্লিশটার গাড়ির কনভয়৷’ক্যামাক স্ট্রিটে তৃণমূলের অফিসে পুরসভা এবং পুলিশের পক্ষ থেকে গ্যাস কাটার কেন নিয়ে যাওয়া হয়েছিল, সেই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ক্যাথিড্রাল রোডের সভায় মমতা বলেন, ‘গ্যাস কাটার নিয়ে ক্যামাক স্ট্রিট কেন ভাঙতে গিয়েছিলেন? কী করতে গেছিলেন, চুরি করতে? আগেও তো সব নিয়ে গেছেন, আবার লুঠ করতে গেছিলেন?’ এ দিনের সভা থেকে তাঁর বিরুদ্ধে ওঠা বিধানসভা থেকে বই চুরির অভিযোগেরও জবাব দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বলছে আমি নাকি বই চুরি করেছি৷ সাহস থাকলে প্রমাণ দিতে হবে তা না হলে নাক খত দিতে হবে৷ আমার এত দুঃসময় এখনও আসেনি যে আমাকে লাইব্রেরির বই চুরি করতে হবে৷ আমি কয়েকটা লাইব্রেরি তৈরি করে দিতে পারি৷ এমন কোনও লেখক- লেখিকা নেই যাঁর বই আমার বাড়িতে নেই৷ আমি সাত বারের সাংসদ, চার বারের কেন্দ্রীয় মন্ত্রী৷ মুখ্যমন্ত্রীটা বলতে আমার ভাল লাগে না৷ আমি ওখানে সাধারণ মানুষ হিসেবে কাজ করতাম৷ আমি নিজেকে এলআইপি মানে লেস ইমপরট্যান্ট পার্সন ভাবি৷ মুখ্যমন্ত্রী থাকার সময় রাস্তা বন্ধ করতে দিতাম না৷ আর বাবুদের চল্লিশটার গাড়ির কনভয়৷’
Post Comment