‘ক্যাপ্টেন গিলের আত্মবিশ্বাসই মূল ইউএসপি’, দরাজ সার্টিফিকেট রাহানের

মুম্বই: ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল(Shubman Gill)। শুভমন গিলের নেতৃত্বে সিরিজের শুরুটা দারুণ করেছে টিম ইন্ডিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে প্রথম ব্যাটিং করতে নেমে ১৮৫ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিং করতে নামে যখন ভারত, তখন খেলায় তাল কাটে বৃষ্টি। ওভার ও লক্ষ্যমাত্রা কমে এসেছিল। যা ৫ উইকেট হারিয়েই তুলে নিয়েছিল ভারত।

ভারত-নিউজিল্য়ান্ড সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। নিজের ইউটিউব চ্যানেলে রাহানে বলেন, ‘ব্যাটিং অনুযায়ী দেখতে গেলে শুভমন গিল দারুণ পারফর্ম করেছে। যেভাবে খেলছে গিল, তা সত্যিই অসাধারণ। মাঠে নামা থেকে শুরু করে, প্রতিটি পদক্ষেপে এগিয়ে থাকে গিল। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল থাকে গিলের। রান একদিন আসবে, একদিন আসবে না। কিন্তু আত্মবিশ্বাসটা বজায় রাখাটাই আসল। অধিনায়ক হিসেবে প্রত্যেকটি সিরিজে নিজেকে মেলে ধরেছে গিল। পরিণতবোধের সঙ্গে চাপ সামলাচ্ছে। নিজের বোলারদের সময়মত আক্রমণে নিয়ে আসছে। প্রত্যেক সিরিজে এভাবে নিজেকে আরও উন্নত করে তুলছে গিল।’

টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে জিতেছিল ভারত। এবার ছিল ওয়ান ডে সিরিজের পালা। প্রথম ম্য়াচে ভারত টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪০.২ ওভারে মাত্র ১৮৫ রানে অল আউট হয়ে যায়। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটো ম্যাচে রান পাওয়া কিউয়ি ওপেনার টিম সেইফার্ট ৩টি চার ও ২টি ছক্কা মেরে ৩৮ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। এছাড়া ১১ নম্বরে নামা ব্লেয়ার টিকনার ৩৪ রানের ইনিংস খেলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, যার জোরে দল ১৫০ রানের গণ্ডি পেরোয়। এই সময় ভারতের হয়ে অর্শদীপ সিংহ সর্বাধিক ৪ উইকেট নেন। রান তাড়া করে ভারতের শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারেই রোহিত শর্মা আউট হয়ে যান। এরপর বিরাট কোহলি ও শুভমন গিল দ্বিতীয় উইকেটে ১০৪ বলে ১১৩ রানের জুটি গড়েন। দল দ্বিতীয় ধাক্কা খায় ১১৪ রানের স্কোরে, যখন গিল আউট হন। গিল ৫৬ বলে ৫টি চার মেরে ৩৭ রান করেন। কিছুক্ষণ পর বিরাট কোহলিও প্যাভিলিয়নে ফিরে যান। ১২৪ রানে তৃতীয় উইকেট পড়ে। ব্যাট করতে আসা অক্ষর পটেল প্রথম বলেই আউট হয়ে যান। ১২৪ রানেই চতুর্থ ব্যাটসম্যানও আউট হয়ে যান।

Previous post

Howrah Division: ৫ লক্ষের লক্ষ্যমাত্রা, আয় ২০ লক্ষের বেশি! ই-বর্জ্য বিক্রিতে নজির হাওড়া ডিভিশনের

Next post

‘জীবনের ৩৫ বছর লড়াই করেছিলাম যে দলের জন্য…’, মমতার বামেদের সঙ্গে জোট নিয়ে মুখ খুললেন ফিরহাদ!

Post Comment

You May Have Missed