কেকেআরের একাদশে বিরাট চমক! একসঙ্গে বাদ দুই ক্রিকেটার, কারা পেলেন সুযোগ?
হায়দরাবাদ: তাঁকে নাইট ভক্তরা বলেন ‘ব়্যাম্বো’ । তিনি নাকি ম্যাচ উইনার । একার হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন । সেই রামনদীপ সিংহ আইপিএলে চূড়ান্ত ব্যর্থ । প্রত্যেক ম্যাচেই দলের বোঝা হয়ে দাঁড়াচ্ছেন ।
একই কথা প্রযোজ্য টিম সেইফার্টের বিরুদ্ধে । ফিন অ্যালেনকে বসিয়ে কিউয়ি তারকাকে সুযোগ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স । উইকেটকিপিংয়ের পাশাপাশি ইনিংস ওপেন করছিলেন । কিন্তু ব্যাট হাতে ব্যর্থ ।
বাধ্য হয়ে মরণ-বাঁচন পরিস্থিতিতে রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত নিল কেকেআর । একসঙ্গে ছেঁটে ফেলা হল দুই তারকাকে । রামনদীপের পরিবর্তে খেলানো হচ্ছে মণীশ পাণ্ডেকে । এই প্রথম চলতি আইপিএলে খেলছেন মণীশ । সেইফার্টের পরিবর্তে দলে ফিরলেন ফিন অ্যালেন ।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স । চোট সারিয়ে যিনি ফিরেছেন আইপিএলে । তবে কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে জানিয়ে দেন, তিনিও টস জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন । রাহানে বলেন, ‘আমরাও প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম । আমাদের ম্যাচের আগে কয়েকদিনের বিরতি ছিল । এই ধরনের বিরতি খুব সাহায্য করে । দল হিসাবে নতুন করে চিন্তাভাবনা করতে, সুবিধা হয় । কী কী করা দরকার, কোথায় কোথায় উন্নতি প্রয়োজন, সেগুলো নিয়ে ভাবা দরকার ।’
🚨Toss update from Hyderabad🚨@SunRisers won the toss and elected to bat first against @kkriders
Updates ▶️ https://t.co/muersQO7at#TATAIPL | #KhelBindaas | #SRHvKKR pic.twitter.com/I5Wcb6L1xd
— IndianPremierLeague (@IPL) May 3, 2026
সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার: ফিন অ্যালেন, রামনদীপ সিংহ, তেজস্বী দাহিয়া, নভদীপ সাইনি ও টিম সেইফার্ট
আরও পড়ুন: বাংলা ক্রিকেট দলের কোচ হতে চেয়ে আবেদন বিদেশিদেরও! অরুণ-দেবাঙ্গদের নিয়ে কমিটি গড়ল সিএবি
সানরাইজার্স হায়দরাবাদের একাদশ: অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষাণ (উইকেটকিপার), হেনরিখ ক্লাসেন, সলিল অরোরা, অনিকেত বর্মা, স্মরণ রবিচন্দ্রন, প্যাট কামিন্স (অধিনায়ক), শিবঙ্গ কুমার, হর্ষল পটেল ও এশান মালিঙ্গা
সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার: প্রফুল্ল হিঙ্গে, হর্ষ দুবে, লিয়াম লিভিংস্টোন, সাকিব হুসেন ও জিশান আনসারি



Post Comment