‘কিছু লোক ঘোলা জলে মাছ ধরেছে’, থ্রেট কালচারের বিরুদ্ধে ফের সরব রুদ্রনীল
কলকাতা: রাজ্যে পালাবদল হতেই আগের তৃণমূল আমলের থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হল সাহিত্য-সংস্কৃতি জগতের ৩টি সংগঠন। তাঁদের দাবি, স্বজনপোষণ সরিয়ে ফিরিয়ে আনা হোক স্বচ্ছতা। হস্তক্ষেপ করুন মুখ্যমন্ত্রী ও রাজ্যের তথ্য-সংস্কৃতি মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), উঠল এমন দাবি। ৩ সংগঠনের ডাকা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিবপুরের বিজেপি বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। আয়োজকদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময়ে বিভিন্ন ভাবে বঞ্চনা ও হেনস্থার শিকার হতে হয়েছে রাজ্যের সাহিত্য জগত থেকে শিল্পী জগতকে। নিজেদের অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী ও তথ্য-সংস্কৃতি মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে সুবিচার চেয়ে জমা দেওয়া হয় একটি স্মারকলিপি।
সরকারকে চিঠি দিল, সাহিত্য-সংস্কৃতি জগতের ৩টি সংগঠন
এদিন রুদ্রনীল ঘোষ বলেন, ‘আমরা একটা পরিচ্ছন্ন জায়গা চাইছি। এটা শুনে খারাপ বা ভাল লাগতে পারে, কিন্তু কাজ পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা একটা বালাই। এর আগের সরকার কিছু ভুয়ো মানুষকে, বা রাজনৈতিকভাবে তাঁদের যাঁরা সমর্থন করতেন বা যাঁরা তাঁদের অন্যায়গুলোকে দেখেও চুপ করে থাকতেন, তাঁদেরকেই শিল্পী তকমা দিয়েছিলেন। এর একটা নিদর্শন আমরা দেখেছিলাম। কিন্তু তারপরে এমন ঘটনা ঘটেছে, আমি দেখেছি, যেখানে রুদ্রনীল ঘোষ হোক বা কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় হোক, তপনদা, দীপ্তিমান বাবু হোক… অনেকেই হোক। ২টো বিষয় একটু মাথায় রাখার দরকার রয়েছে যে… ঘোলা জলে বেশি কিছু লোক মাছ ধরেছে। আমার কিছু ঘোলা জল, নিজেদের যোগ্য বলে ঢুকে পড়ছেন না তো?’
টলিউডের হাল ফেরাতে নতুন কমিটি
অন্যদিকে, টলিগঞ্জের ফেডারেশনের মাথা ছিলেন স্বরূপ বিশ্বাস (Swarup Biswas), সরকার বদলের পরে, আপাতত যিনি জেলে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে, বারে বারেই শোনা গিয়েছিল, ঢেলে সাজানো হবে টলিউডকে। থাকবে না ‘ব্যান কালচার’। কাউকে ব্যান করা যাবে না। প্রত্যেকে মেধার ভিত্তিতে কাজ করতে পারবেন, অন্যান্য সমস্যারও সমাধান করা হবে। আর সেই লক্ষ্যে কাজ করার জন্যই, আরও ১ ধাপ পা বাড়ল বিজেপি সরকার। টালিগঞ্জ স্টুডিওপাড়ায় স্বরূপ সাম্রাজ্যের পতনের পরে, হাল ফেরাতে তৈরি হল নতুন কমিটি। ৯ জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হল, রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের তরফ থেকে। ফেডারেশন ও গিল্ড সহ যাবতীয় কাজ সুষ্ঠুভাবে করতেই, তৈরি হল নতুন এই কমিটি, এমনটাই জানানো হয়েছে সরকারের তরফে। কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রীর দফতরের অতিরিক্ত সচিব শান্তনু বসু। নতুন কমিটিতে রয়েছেন তথ্য সংস্কৃতি দফতরের সচিব সৌমিত্র মোহন। এছাড়াও এই কমিটিতে থাকছেন, রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly), পাপিয়া অধিকারী (Papia Adhikari), হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এছাড়াও থাকছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। উল্লেখ্য যে, তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। এছাড়াও থাকছেন, দেব (Dev)। যিনি আপাতত তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদান করেছেন। এছাড়াও ওই কমিটিতে থাকছেন, যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta)। পরিচালকদের মধ্যে থাকছেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় ও অন্যান্যরা।
আরও পড়ুন: Zubeen Garg: জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে টলিউডে নতুন সিনেমা, ‘লাভ ইউ জুবিন দা’! অভিনয়ে কে কে?
Jisshu Sengupta: যাদের যাদের যা যা বলার, ভালো-মন্দ বা অভিমানের কথা, বলে ফেলা খুব জরুরি



Post Comment