কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কলকাতা: কালীপুজো মিটতেই ফের ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম। উৎসবের মরশুম শেষ হতেই মূল্যবান ধাতুর বাজারে নতুন করে দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। ৯ নভেম্বর, সোমবার স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির প্রকাশিত দর অনুযায়ী, কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার বিক্রির দাম বেড়ে হয়েছে প্রতি গ্রামে ১৩,৫৬০ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেট সোনার দামও বেড়ে দাঁড়িয়েছে প্রতি গ্রামে ১১,১৩৫ টাকা।
স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ৭ নভেম্বরের দরের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, দু’দিনের ব্যবধানে ২২ ক্যারেট সোনার বিক্রির দাম প্রতি গ্রামে ৮০ টাকা বেড়েছে। ৭ নভেম্বর যেখানে ২২ ক্যারেট সোনার বিক্রির দর ছিল প্রতি গ্রামে ১৩,৪৮০ টাকা, সেখানে ৯ নভেম্বর তা বেড়ে হয়েছে ১৩,৫৬০ টাকা। অর্থাৎ, ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে আগের তুলনায় ৮০০ টাকা বেশি খরচ করতে হবে।
শুধু বিক্রির দাম নয়, বেড়েছে সোনা কেনার দরও। ৭ নভেম্বর ২২ ক্যারেট সোনার কেনার দাম ছিল প্রতি গ্রামে ১২,৯১৩ টাকা। ৯ নভেম্বর সেই দর বেড়ে হয়েছে ১২,৯৯০ টাকা। অর্থাৎ, প্রতি গ্রামে ৭৭ টাকা বৃদ্ধি হয়েছে।
অন্যদিকে, ৯৯৫ বিশুদ্ধতার ফাইন গোল্ডের দামও বেড়েছে। ৭ নভেম্বর প্রতি গ্রামে এই সোনার দাম ছিল ১৪,১৯১ টাকা। ৯ নভেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ১৪,২৭৫ টাকা। অর্থাৎ, প্রতি গ্রামে ৮৪ টাকা দাম বেড়েছে। ১৮ ক্যারেট বা ৭৫০ বিশুদ্ধতার সোনার দামও প্রতি গ্রামে ১১,০৭০ টাকা থেকে বেড়ে হয়েছে ১১,১৩৫ টাকা। এই ক্ষেত্রে প্রতি গ্রামে দাম বেড়েছে ৬৫ টাকা।
সোনার পাশাপাশি রুপোর বাজারেও বড়সড় পরিবর্তন চোখে পড়েছে। ৭ নভেম্বর ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি সিলভার বারের দাম ছিল ১,৮৬,৬৭৮ টাকা। ৯ নভেম্বর সেই দাম বেড়ে হয়েছে ১,৯০,৪১৭ টাকা। অর্থাৎ, মাত্র দু’দিনে এক কেজি রুপোর দাম বেড়েছে ৩,৭৩৯ টাকা।
এক নজরে ৯ নভেম্বরের সোনা ও রুপোর দর:
৯৯৫ ফাইন গোল্ড: প্রতি গ্রাম ১৪,২৭৫ টাকা
২২ ক্যারেট সোনা (বিক্রি): প্রতি গ্রাম ১৩,৫৬০ টাকা
২২ ক্যারেট সোনা (কেনা): প্রতি গ্রাম ১২,৯৯০ টাকা
১৮ ক্যারেট সোনা: প্রতি গ্রাম ১১,১৩৫ টাকা
৯৯৯ সিলভার বার: প্রতি কেজি ১,৯০,৪১৭ টাকা
উল্লেখ্য, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির প্রকাশিত এই দর ৯ নভেম্বর সকাল ১০টা ২৫ মিনিটের। এই দরের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি যোগ হবে। ফলে গয়না কেনার ক্ষেত্রে ক্রেতাদের প্রকৃত খরচ আরও বাড়বে। পাশাপাশি গয়নার মেকিং চার্জও আলাদা করে দিতে হবে।
Post Comment