এবার চাকরি যাবে ৩,০০০ কর্মীর, বন্ধ হচ্ছে একাধিক অফিস, ভারতে বড় প্রভাব ! 

এবার চাকরি যাবে ৩,০০০ কর্মীর, বন্ধ হচ্ছে একাধিক অফিস, ভারতে বড় প্রভাব ! 

Job Cut : ওরাকল ,মেটার (Meta Layoffs) পর এবার চাকরি ছাঁটাইয়ের বিষয়ে বড় সিদ্ধান্ত নিল এই কোম্পানি (Intuit Layoffs)। যার জেরে এবার চাকরি যাবে ৩,০০০ কর্মীর, বন্ধ হচ্ছে একাধিক অফিস, ভারতে বড় প্রভাব ! জেনে নিন, কোথায় এর জন্য কর্মীরা বেশি চাকরি হারাবেন ?

কী ঘোষণা করেছে এই কোম্পানি
সম্প্রতি ৮,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা (Meta)। এবার সেই পথেই হাঁটল প্রযুক্তি বিশ্বের আরও এক কোম্পানি। এই সংস্থার নাম গ্লোবাল ফিন্যান্সিয়াল টেকনোলজি জায়ান্ট ইনটুইট (Intuit)। কোম্পানির তরফে বলা হচ্ছে, ১৭ শতাংশ কর্মী ছাঁটাই করবে তারা। এর ফলে বিশ্বজুড়ে কোম্পানিটির প্রায় ৩,০০০ কর্মী চাকরি হারাতে চলেছেন।

কেন এই গণ-ছাঁটাই ?
বুধবার কোম্পানির একটি অভ্যন্তরীণ মেমোতে সিইও (CEO) শসান গুদারজি (Sasan Goodarzi) কর্মীদের এই সিদ্ধান্তের কথা জানান। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক জটিলতা কমানো ও কাজ চালাতে আরও সহজ করার লক্ষ্যেই এই পুনর্গঠন প্রক্রিয়া চালানো হচ্ছে। এর মূল উদ্দেশ্য হল, পণ্যের গুণগত মান বৃদ্ধি ও উদ্ভাবনের গতিকে ত্বরান্বিত করা।

মানুষের জায়গা কি কেড়ে নিচ্ছে AI ?
কোম্পানি সূত্রের খবর, ইনটুইট তাদের সমস্ত রিসোর্স বা সম্পদ এখন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির দিকে ট্রান্সফার করছে। সম্প্রতি কোম্পানি তাদের জনপ্রিয় ফিন্যান্সিয়াল ও ট্যাক্স সফটওয়্যার- যেমন TurboTax এবং QuickBooks-এ কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে OpenAI এবং Anthropic-এর মতো শীর্ষস্থানীয় এআই সংস্থাগুলির সঙ্গে চুক্তিও করেছে। 

তবে কি কৃত্রিম বুদ্ধিমত্তার কারণেই এই ছাঁটাই ? 
কোম্পানির সিইও অবশ্য স্পষ্ট করে জানিয়েছেন, “এই ছাঁটাইয়ের উদ্দেশ্য কর্মীদের বদলে এআই-কে জায়গা করে দেওয়া নয়, বরং কোম্পানির সামগ্রিক কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য এটি একটি কৌশলগত পদক্ষেপ।”

ক্ষতিগ্রস্ত কর্মীরা কী পাবেন ?
রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে ছাঁটাই হওয়া কর্মীরা ন্যূনতম ১৬ সপ্তাহের মূল বেতন পাবেন। এর পাশাপাশি, কোম্পানিতে কাটানো প্রতি বছরের জন্য অতিরিক্ত আরও দুই সপ্তাহের বেতন দেওয়া হবে।

ভারতের ওপর কেমন প্রভাব পড়বে ?
ইনটুইটের এই বিশ্বব্যাপী ছাঁটাইয়ের আঁচ এসে পড়ছে ভারতেও। বিশেষ করে কর্ণাটকের বেঙ্গালুরু, যা ইনটুইটের অন্যতম প্রধান গ্লোবাল হাব হিসেবে পরিচিত। এখানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং এবং ডাটা সায়েন্সের মতো বড় বড় টিম কাজ করে। স্বাভাবিকভাবেই, এই অফিসগুলি থেকে বেশ কিছু পদ বিলুপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার রেনো ও ক্যালিফোর্নিয়ার উডল্যান্ড হিলসের অফিস দুটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানি।

আরও পড়ুন : মে মাসেই ৮০০০ কর্মীর চাকরি যাবে ! চলতি বছরেই আরও ছাঁটাই করবে এই কোম্পানি

Previous post

West Medinipur News: বাজারে সস্তা প্লাস্টিকের দাপটে কোনঠাসা বাঁশের ঝুড়ি -কুলো, মুখে হাসি ফোটায় ধান কাটার মরশুম! খেটে খাওয়া শিল্পীদের কঠিন লড়াই

Next post

বিরাটকে নিয়ে নিশ্চিত হলেও ওয়ান ডে বিশ্বকাপের আগে বোর্ডের চিন্তা বাড়াচ্ছেন রোহিত

Post Comment

You May Have Missed