এখনও পর্যন্ত ১৬ জন আটকে, সিকিমের নামচিতে নির্মীয়মাণ টানেলে ধস
ABP Ananda LIVE : সিকিমের নামচিতে নির্মীয়মাণ টানেলে ধস। এর জেরে মৃত্যু ১১ জন শ্রমিকের। এখনও পর্যন্ত ১৬ জনের আটকে থাকার আশঙ্কা। ভয়ঙ্কর দুর্ঘটনা সিকিমে। নামচি জেলায় নির্মীয়মাণ একটি সুড়ঙ্গে অতর্কিতে নামল বিরাট ধস। ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর ধসের জেরে সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ হয়ে যায় এবং ভিতরে প্রায় ২৭ জন শ্রমিক আটকে পড়েছেন বলে প্রশাসনের প্রাথমিক অনুমান। একই সঙ্গে সুড়ঙ্গের ভিতরে গ্যাস লিকের আশঙ্কা থাকায় উদ্ধারকাজ আরও জটিল হয়ে উঠেছে। জেলা শাসক অনুপা তামলিং জানান, ঠিক কতজন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে অনুমান করা হচ্ছে, প্যাটেল ইঞ্জিনিয়ারিং-এর ২১ জন এবং এনএইচপিসি (NHPC)-র ৬ জন কর্মী ভিতরে রয়েছেন। তবে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল প্রায় ৩টা ৪০ মিনিটে বিপদের খবর পাওয়া যায়। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF), জেলা পুলিশ এবং দমকলের দল। পাশাপাশি, পশ্চিমবঙ্গ থেকে বিশেষ গ্যাস-সুরক্ষা সরঞ্জাম-সহ একটি বিশেষজ্ঞ দলও উদ্ধারকাজে যোগ দিয়েছে।
Post Comment