ইরানের প্রেসিডেন্টের হাত শক্ত করে ধরে মোদি, পাশেই পুতিন; BRICS সম্মেলনের মঞ্চে কূটনৈতিক বার্তা?

নয়াদিল্লি : বিশ্বের বিভিন্ন প্রান্তে বেশকিছু শক্তিশালী রাষ্ট্রের মধ্যে গভীর দ্বন্দ্বের ছবি প্রকট হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে। যুদ্ধে জড়িয়ে পড়েছে বিভিন্ন দেশ। এই পরিস্থিতিতে কূটনৈতিক অবস্থান একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে উঠেছে বিভিন্ন রাষ্ট্রের কাছে। এমনই মনে করে ওয়াকিবহাল মহল। এই আবহে একটা তাৎপর্যপূর্ণ ছবি ফুটে উঠল রাজধানীর বুকে আয়োজিত ব্রিকস (BRICS) বিজনেস সামিটে। একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাত শক্ত করে ধরে নিয়ে যাচ্ছেন এবং তাঁদের পাশে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

যে সময়ে এই ছবিটি ধরা পড়েছে, সেই সময়ের কারণেই ছবিটি ব্যতিক্রমী বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, সাম্প্রতিক সময়ে ইরান এমন এক সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে যা জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত করেছে, অন্যদিকে ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া পশ্চিম বিশ্বের কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে।

পেজেশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির দ্বিপাক্ষিক বৈঠকেও দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে ওঠে। প্রধানমন্ত্রী আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাত অবসানের আহ্বান জানান। তিনি এও জোর দিয়ে বলেন যে, অসামরিক নাগরিক, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং জাহাজ চলাচল ও বাণিজ্যের অবাধ প্রবাহ যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে। পুতিনের সঙ্গে পৃথক বৈঠকেও প্রধানমন্ত্রী মোদি একই সুর তুলে ধরেন।

 



Previous post

Marriage: বিয়ে করতে এসে সোজা শ্রীঘরে বর, ঠিক সময়ে হাজির পুলিশ! মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই কড়া পদক্ষেপ

Next post

চন্দননগরে উৎসবের আবহ, ফরাসি রেজিস্ট্রি ভবন সংস্কারে বড় উদ্যোগ রাজ্যের… আলোয় সেজেছে আলোর শহর

Post Comment

You May Have Missed