ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’

ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধ পরিস্থিতি। ভোররাতে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। জবাবে কুয়েত এবং বাহরাইনে ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরানও। সেই আবহেই মানচিত্র থেকে ইরানকে মুছে দেওয়ার হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টা ইরান বলে, “আগামী কয়েক দিনে নরকযন্ত্রণায় ভুগতে হবে আমেরিকাকে।” (Donald Trump Threats Iran)

হরমুজ প্রণালীতে পানামার পতাকা লাগানো একটি জাহাজে হামলা হয় বলে অভিযোগ। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে আমেরিকা। আর তার পরই ইরানকে হুমকি দিলেন ট্রাম্প। যুদ্ধবিরতি চলতে থাকলে ইরানের অস্তিত্ব থাকবে না বলে জানালেন। (US-Iran War)

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ন ট্রুথ সোশ্য়ালে ইরানকে হুমকি দিয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, ‘আমেরিকার যুদ্ধবিমান এই মাত্র ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভাণ্ডারগুলিতে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনে জন্য ভেঙে দেওয়া হয়েছে ওদের উপকূলীয় রেডার পরিকাঠামো। এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে আর কোনও যুক্তির ধার ধারব না আমরা, বাধ্য হব সেনা দিয়ে কাজ সারতে, যা অত্যন্ত সাফল্যের সঙ্গে শুরু করেছি আমরা। আর যদি তা হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোনও অস্তিত্বই থাকবে না’।

Fars News জানিয়েছে, ইরানের সিরিক-সহ উপকূলীয় শহরগুলিতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে, যুদ্ধবিরতিকে সম্মান জানানোর সব সুযোগ দেওয়া হয়েছিল ইরানকে। তার পরও পানামার পতাকা লাগানো M/V Ever Lovely জাহাজে হামলা হয়। ২০ লক্ষ ব্যারেল তেল ছিল জাহাজটিতে।

আরও পড়ুন: ফের কি যুদ্ধ? তীব্র বিস্ফোরণ ইরানে, ফের হামলা চালাল আমেরিকা, কুয়েত-বাহরাইনে ড্রোন-মিসাইল ছুড়ল তেহরানও

আমেরিকার হামলার জবাবে ইতিমধ্যেই কুয়েত এবং বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। পাশাপাশি, তারা জানিয়েছে, হরমুজে জাহাজ চলাচল তারাই নিয়ন্ত্রণ করবে। যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে সমুচিত জবাব দিতে দ্বিধা করবে না। ইসলামাবাদে যে সমঝোতা হয়েছিল, তাতে হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে বলেই ঠিক হয়েছিল। সেই নিয়মে কোনও হেরফের বরদাস্ত করা হবে না। ইরানের খতম আল-আলবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম আল-ফিকর জানিয়েছেন, কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে আমেরিকাকে আঘাত করা হয়েছে। নিশানা করা হয়েছে বাহরাইনে আমেরিকার ফিফথ ফ্লিটকে।

আরও পড়ুন: নাবালকের উপর নির্মম অত্যাচার, খুলে নেওয়া হল জামা-প্যান্ট, উল্টো করে ঝুলিয়ে…ভয়ঙ্কর ঘটনা জয়নগরে



Post Comment

You May Have Missed