‘আপনি যদি এ সব ভুল চুক করেন…’ , মন্ত্রী অর্জুনকে এ কী বললেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ?

Last Updated:

‘আপনি যদি এ সব ভুলচুক করেন…’—মন্ত্রী অর্জুনকে উদ্দেশ্য করে এমন কী বললেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ? তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল।

কী জানালেন কৌস্তভ
কী জানালেন কৌস্তভ

কলকাতা: বছর ছ’য়েক আগে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে এক বিজেপি নেতাকে গুলি করে খুনের মামলাকে কেন্দ্র করে রাজ্যের মন্ত্রী অর্জুন সিংকে নিশানা করলেন পদ্ম শিবিরেরই বিধায়ক কৌস্তভ বাগচী। আর এই বিষয় নিয়েই এবার রাজনৈতিক পারদ চড়ছে। ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভের আফসোস তাঁর দলের নেতার সঙ্গেই ছবি তুলেছেন নিহত বিজেপি নেতার হত্যাকারীরা।

আর তাঁদের দলে নেওয়া যাবে না বলে কার্যত হুঁশিয়ারি দিয়ে দিলেন ব্যারাকপুরের বিধায়ক। যদি প্রয়োজন হয় তিনি বিজেপির রাজ্য দফতরের সামনে গিয়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করবেন বলেও জানান কৌস্তভ।

প্রসঙ্গত, ২০২০ সালে টিটাগড়ে দলীয় কার্যালয়ের সামনে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা মণীশ শুক্লকে। আর সেই খুনের মামলা নিয়েই সরব হয়েছেন ব্যারাকপুরের বিধায়ক। এই বিষয়ে কৌস্তভের দাবি, মামলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন করে আইনি প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হচ্ছেন তিনি। এই বিষয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব-সহ সিআইডির ডিজি এবং ব্যারাকপুরের কমিশনারকেও চিঠি লিখেছেন তিনি। কিন্তু, তাঁর দাবি মণীশের খুনে যাঁদের নাম জড়িয়েছিল তাঁরা অনেকেই এখন বিজেপির ছত্রছায়ায় রয়েছেন। নাম করেই তিনি নিশানা করেছেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং-কে। একইসঙ্গে প্রাক্তন দুই পুরপ্রধান উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরীকেও বিজেপিতে নেওয়া যাবে না বলে সাফ জানিয়েছেন কৌস্তভ।

সোমবার এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করে কৌস্তভ সরাসরি অভিযোগ করেন, “মণীশের খুনের ঘটনায় যাঁদের নাম জড়িয়েছিল, দুঃখজনক ভাবে তাঁদের অনেকের সঙ্গেই বিজেপির ওঠাবসা রয়েছে।” অর্জুন সিং-সহ একাধিক ব্যক্তির ছবিও সামনে আনেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, “আমাদের কিছু লোকেদের সঙ্গে মণীশ শুক্লের হত্যাকারীদেরও দেখা যাচ্ছে। এগুলো দেখতে একদমই ভাল লাগে না।”

অর্জুন সিং-কে নিশানা করলেও তাঁর প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশ বা ক্ষোভ নেই বলেই জানিয়েছেন কৌস্তভ। এই প্রসঙ্গে তিনি বলেন, “অর্জুন সিং-এর প্রতি আমার ব্যক্তিগত কোনও রাগ নেই। তিনি অনেক বড় নেতা। আমাদের অভিভাবক। কিন্তু, আপনার সঙ্গে এঁদের ছবি দেখতে ভাল লাগে?” কোনও অবস্থাতেই উত্তম এবং প্রশান্তকে বিজেপিতে ঠাঁই দেবেন না বলে সাফ জানিয়েছেন কৌস্তভ। প্রয়োজনে বিজেপির রাজ্য দফতরের সামনে আত্মহত্যাও করবেন তিনি।

Previous post

Dengue West Bengal Update: ডেঙ্গির স্পাইক সবে শুরু, অক্টোবরের শেষ সপ্তাহ ও নভেম্বরের প্রথম দু’সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ: স্বাস্থ্যমন্ত্রী

Next post

Siliguri Corporation Election: শিলিগুড়ির পুরভোটে জোট গড়ার ডাক গৌতমের, সরাসরি নাকচ সিপিআইএম-এর, কী বলল কংগ্রেস?

Post Comment

You May Have Missed