West Bengal Government: দুর্গাপুজোর আগেই আদানি গোষ্ঠীর প্রস্তাবিত হাসপাতালের শিলান্যাস? রাজ্যের জন্য বড় বিনিয়োগের সম্ভাবনা নিউ টাউনে

West Bengal Government: দুর্গাপুজোর আগেই আদানি গোষ্ঠীর প্রস্তাবিত হাসপাতালের শিলান্যাস? রাজ্যের জন্য বড় বিনিয়োগের সম্ভাবনা নিউ টাউনে

Last Updated:

West Bengal Government: স্বাস্থ্যক্ষেত্রে বড় বিনিয়োগের ইঙ্গিত, নিউ টাউনে হাসপাতাল ও মেডিক্যাল কলেজ প্রকল্পে আগ্রহী আদানি গোষ্ঠী।

রাজ্যের জন্য বড় বিনিয়োগের সম্ভাবনা (ছবি এআই, প্রতীকী)
রাজ্যের জন্য বড় বিনিয়োগের সম্ভাবনা (ছবি এআই, প্রতীকী)

কলকাতা: নিউ টাউনে কি বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী? ইতিমধ্যেই হাসপাতাল তৈরির জন্য প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের সময় স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ করবেন বলে করণ আদানি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। সেই মতো নিউ টাউনে হাসপাতাল করতে পারে আদানি গোষ্ঠী।

প্রস্তাব আকারে এই পরিকল্পনা খুব শীঘ্রই জমা দিতে চলেছে আদানি গোষ্ঠী বলেই সূত্রের খবর। স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রাথমিক আলাপ আলোচনা হয়েছে বলেও সূত্রের খবর। নিউ টাউনে জমি নিয়ে সরকার সবুজ সংকেত দিলেই এই হাসপাতালে বিনিয়োগ করতে পারে আদানি গোষ্ঠী বলে সূত্রের খবর।

আরও পড়ুন: হারের পরেও ফের ভোট ময়দানে পিকে, এবার বিজেপির দুর্গে দাঁড়ানোর চ্যালেঞ্জ! বাঁকিপুর উপনির্বাচন এত জরুরি কেন?

কিন্তু এই হাসপাতাল এর জন্য আরও ৫২ একর জমি প্রয়োজন। তবে শুধু চিকিৎসা নয়, মেডিক্যাল নিয়ে পড়ানোরও ব্যবস্থা করা হবে এই হাসপাতালে। এর জন্য ১৫০ টি আসন বিশিষ্ট এমবিবিএস পঠন-পাঠনের মেডিক্যাল কলেজ, ৬০টি আসনের নার্সিং কলেজ এই ক্যাম্পাসে করার পরিকল্পনা আদানি গোষ্ঠী জানিয়েছে রাজ্যকে। এছাড়াও পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ এমডি পড়ার জন্য ৮০ টি আসন রাখা হবে। থাকবে অত্যাধুনিক গবেষণা কেন্দ্রও। যেখানে ৪০ জন গবেষক কাজ করতে পারবেন।

দেশ-বিদেশের নামীদামি চিকিৎসকদের নিয়ে একটা কনসোডিয়াম তৈরি করা হবে। যাতে যে কোনও জটিল রোগের চিকিৎসার জন্য এ রাজ্যের মানুষকে কলকাতা বা রাজ্য ছেড়ে ভিন রাজ্যে বা বিদেশে যেতে না হয়। রোবটিক সার্জারির মতো চিকিৎসা পরিষেবাও থাকবে এই হাসপাতালে বলেই রাজ্যকে জানিয়েছে আদানি-গোষ্ঠী বলেই সূত্রের খবর।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/

West Bengal Government: দুর্গাপুজোর আগেই আদানি গোষ্ঠীর প্রস্তাবিত হাসপাতালের শিলান্যাস? রাজ্যের জন্য বড় বিনিয়োগের সম্ভাবনা নিউ টাউনে

Post Comment

You May Have Missed