West Bengal Exit Polls 2026 Live: রেকর্ড ভোটদানে ১৫ বছর পর বাংলায় ফের পরিবর্তন, না কি সবুজ ঝড়? কী হবে অসম-কেরল-তামিলনাড়ুতে? সন্ধে ৬.৩০টায় ইঙ্গিত দেবে বুথ ফেরত সমীক্ষা

West Bengal Exit Polls 2026 Live: রেকর্ড ভোটদানে ১৫ বছর পর বাংলায় ফের পরিবর্তন, না কি সবুজ ঝড়? কী হবে অসম-কেরল-তামিলনাড়ুতে? সন্ধে ৬.৩০টায় ইঙ্গিত দেবে বুথ ফেরত সমীক্ষা

West Bengal Exit Polls 2026 Live | পশ্চিমবঙ্গ এক্সিট পোল ২০২৬ লাইভ: পশ্চিমবঙ্গে কি তৃণমূলই ক্ষমতায় ফিরছে নাকি ১৫ বছর পর ফের পরিবর্তনের সাক্ষী থাকবে রাজ্য? অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতেও ভোটের সম্ভাব্য ফল কী হতে চলেছে? আর কিছুক্ষণের মধ্যে সেই আভাস পাওয়া যাবে বুথ ফেরত সমীক্ষায়৷ অন্যান্য রাজ্যগুলিতে ভোটগ্রহণ শেষ হলেও আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ থাকায় বুথফেরত সমীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়নি৷ ভোটের আগে অবশ্য জনমত সমীক্ষার ফল বেরিয়েছিল৷ পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা ২৯৪, ম্যাজিক ফিগার ১৪৮৷ পশ্চিমবঙ্গের মতোই কেরলেও কঠিন পরীক্ষার মুখে ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক জোট৷ অসমে আবার বিজেপি-র নেতৃত্বাধীন হিমন্ত বিশ্বশর্মার সরকারকে ক্ষমতাচ্যুত করার চ্যালেঞ্জ কংগ্রেসের সামনে৷ তামিলনাড়ুতেও ডিএমকে-কংগ্রেস জোট সরকারের বিরুদ্ধে লড়াই এআইডিএমকে-বিজেপি জোটের৷ পুদুচেরিতে পরীক্ষায় এন আর কংগ্রেস এবং বিজেপি জোট সরকারের সামনেও ক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জ৷

Post Comment

You May Have Missed