West Bengal Budget 2026 Live: আজ পেশ রাজ্য বাজেট, নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, কী কী ঘোষণা হতে পারে?
West Bengal Budget Session 2026 Live: আজ বাজেট থেকে কী কী প্রত্যাশা?
রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ আজ। শিক্ষা থেকে স্বাস্থ্য, জনমুখী প্রকল্প থেকে শিল্পের জোয়ার, ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতিপূরণ, সবমিলিয়ে আজ নজরে শুভেন্দু অধিকারী সরকারের বাজেট। এই নিয়ে রাজ্যবাসীর মধ্যে উৎসাহ, কৌতূহল তুঙ্গে। বিশ্লেষকদের মতে, এই বাজেট শুভেন্দু অধিকারী সরকারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। শপথ গ্রহণের ১১ দিনের মাথায় সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রাজ্যের পালাবদলের পর বিজেপি সরকারের ‘প্রথম’ বাজেটই শুধু নয়। আরও একটি ‘প্রথম’ আছে, তা হল প্রথম অর্থমন্ত্রী হিসেবে স্বপন দাশগুপ্তের আজ বড় চ্যালেঞ্জ৷ সূত্রের খবর, সরকারি কর্মচারীদের DA ও সপ্তম বেতন কমিশন নিয়ে আজ বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর তাতেই আশায় আশায় বুক বাঁধছেন, সরকারি কর্মচারিরা। বাজেট প্রত্যাশার পারা চড়ছে সাধারণ মানুষেরও। একাধিক জনদরদী প্রকল্পের পাশাপাশি, মহার্ঘ্যভাতা, শিক্ষায় নবীকরণ, শিল্পে বরাদ্দ বৃদ্ধিতে নতুন কর্মসংস্থান সব নিয়েই উৎসাহ উর্ধমুখী। সাধারণ মানুষের মুখোমুখি হয়েছিল নিউজ 18 বাংলা। তাঁদের সকলেরই প্রত্যাশা আগামী দিনে চাকরি হবে, ইন্ডাস্ট্রি বাড়বে, জিনিস পত্রের দাম কমবে। কেউ কেউ আশা করছেন পেট্রোল, বিদ্যুৎ-এর দামও কমবে।



Post Comment