West Bengal Assembly Elections 2026: তামিলনাড়ুকে ছাপিয়ে গেল বাংলায় ভোটদানের হার, সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৪১ শতাংশেরও বেশি!
Last Updated:
West Bengal Assembly Elections 2026: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৪১.১১ শতাংশ। তুলনায় তামিলনাড়ুতে ভোট পড়েছে ৩৭.৫৬ শতাংশ।
কলকাতা: তামিলনাড়ুকে হারিয়ে দিল বাংলার ভোটদানের হার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৪১.১১ শতাংশ। তুলনায় তামিলনাড়ুতে ভোট পড়েছে ৩৭.৫৬ শতাংশ। বাংলায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। সেখানে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৪.৬৯ শতাংশ। মালদহে সবচেয়ে কম ভোট পড়েছে। সেখানে ভোটের হার ৩৮.২২ শতাংশ।
নওদাতে প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বীরভূমের নির্বাচনের প্রথম দফায় রক্ত ঝরল। দু’টি ঘটনায় রিপোর্ট তলব করে পদক্ষেপ করার সিদ্ধান্ত কমিশনের। লাভপুরে প্রার্থীর এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া। এবম মুরারইয়ে দুই রাজনৈতিক দলের সংঘর্ষে রক্ত ঝরেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। যদিও এই ঘটনা বুথের সেনসিটিভ এরিয়ার বাইরে ঘটেছে বলে জানা গিয়েছে।

সকাল ১১টা পর্যন্ত বাংলায় জেলাভিত্তিক ভোটদানের হার
সকাল ১১টা পর্যন্ত কমিশনের দফতরে জমা পড়েছে ২৬০টি অভিযোগ। মোটের উপর শান্তিপূর্ণ ভোট। সকাল ৯টা পর্যন্ত আলিপুরদুয়ারে ভোট পড়েছে ১৭.৭০ শতাংশ। রাজ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। সেখানে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৫১ শতাংশ। তার পরেই রয়েছে বাঁকুড়া। সেখানে ২০.২০ শতাংশ ভোট পড়েছে। সকাল ৯টা পর্যন্ত রাজ্যে সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে। সেখানে ভোটের হার ১৬.৯৬ শতাংশ।
Kolkata,West Bengal
Apr 23, 2026 12:52 PM IST




Post Comment