West Bardhaman News: শ্বশুরবাড়িতে এসে মর্মান্তিক পরিণতি, পুকুরে ভেসে উঠল দেহ! জামাইয়ের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য

West Bardhaman News: শ্বশুরবাড়িতে এসে মর্মান্তিক পরিণতি, পুকুরে ভেসে উঠল দেহ! জামাইয়ের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য

Last Updated:

West Bardhaman News: রবিবার অন্ডালের ঘোষপাড়ায় নিজের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন রবি ঘোষ। কিন্তু সেখানে পৌঁছনোর কিছু সময় পর থেকেই তাঁর আর কোনও হদিস পাওয়া যাচ্ছিল না। পরদিন স্থানীয়রা একটি পুকুরে স্নান করতে গিয়ে দেহটি ভাসতে দেখেন।

পুকুরের সামনে স্থানীয়দের ভিড়
পুকুরের সামনে স্থানীয়দের ভিড়

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: শ্বশুরবাড়িতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ। তারপর মাত্র একদিনের মাথায় পুকুর থেকে উদ্ধার হল দেহ। সোমবার অন্ডালের ঘোষপাড়া এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রবি ঘোষ। দুর্গাপুরের বিধাননগর এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তারপর দেহটি উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার অন্ডালের ঘোষপাড়ায় নিজের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন রবি ঘোষ। কিন্তু সেখানে পৌঁছানোর কিছু সময় পর থেকেই তাঁর আর কোনও হদিস পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা চারদিকে খোঁজখবর নিলেও রবিবার রাত পর্যন্ত তাঁর দেখা মেলেনি। এরপর সোমবার স্থানীয় বাসিন্দারা একটি পুকুরে স্নান করতে গিয়ে দেহটি ভাসতে দেখেন।

স্থানীয়দের একাংশের দাবি, রবি ঘোষ নিয়মিত মদ্যপান করতেন এবং ঘটনার দিন অর্থাৎ রবিবারও তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। অনেকের অনুমান, নেশার ঘোরে পুকুরে স্নান করতে নেমে হয়ত তিনি জলে তলিয়ে গিয়েছেন। তবে এটি নিছকই কোনও দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে, তা নিয়ে নিশ্চিত নন কেউই।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সত্যিই মদ্যপ অবস্থায় জলে ডুবে মৃত্যু হয়েছে, নাকি অন্য কিছু কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন মৃতের আত্মীয়রা।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

West Bardhaman News: শ্বশুরবাড়িতে এসে মর্মান্তিক পরিণতি, পুকুরে ভেসে উঠল দেহ! জামাইয়ের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য

Previous post

PM কিষান: কৃষকদের জন্য বড় সুখবর! অ্যাকাউন্টে আসবে ২,০০০ টাকা, শুধু করতে হবে এই কাজ

Next post

IMD Weather: আগামীকাল থেকে শুরু দুর্যোগ! দ্বিতীয় দফাতে কেমন থাকবে আবহাওয়া? কোন কোন জেলায় কাঁপবে ঝড়-বৃষ্টিতে? কলকাতায় কী হবে? বড় আপডেট দিল হাওয়া অফিস

Post Comment

You May Have Missed