West Bardhaman News: দুর্গাপুর ইসকনে খুঁটি পুজো দিয়ে রথযাত্রার প্রস্তুতি শুরু, পুরীর ধাঁচে মহাপ্রসাদের পরিকল্পনা! বাড়তি সময় কাজে লাগাচ্ছে মন্দির কর্তৃপক্ষ

West Bardhaman News: দুর্গাপুর ইসকনে খুঁটি পুজো দিয়ে রথযাত্রার প্রস্তুতি শুরু, পুরীর ধাঁচে মহাপ্রসাদের পরিকল্পনা! বাড়তি সময় কাজে লাগাচ্ছে মন্দির কর্তৃপক্ষ

Last Updated:

West Bardhaman News: অক্ষয় তৃতীয়ায় দুর্গাপুর ইসকন মন্দিরে সম্পন্ন হল রথযাত্রার খুঁটি পুজো। এবারও রথযাত্রাকে কেন্দ্র করে দুর্গাপুর ইসকন মন্দিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে রথযাত্রার দিনে ভোগ প্রস্তুতির পরিকল্পনা নিয়েছে ইসকন কর্তৃপক্ষ।

দুর্গাপুরের ইসকন মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি
দুর্গাপুরের ইসকন মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: অক্ষয় তৃতীয়ায় দুর্গাপুর ইসকন মন্দিরে সম্পন্ন হল রথযাত্রার খুঁটি পুজো। সোমবার সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে বৈদিক মন্ত্র এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। রথযাত্রার প্রস্তুতি শুরু হতেই ভক্তদের মধ্যে উন্মাদনা ও ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। প্রথা অনুযায়ী, এই দিনটি থেকেই রথযাত্রার মূল প্রস্তুতি শুরু করে দিল মন্দির কর্তৃপক্ষ।

খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্দির পরিচালন কমিটির সদস্যরা আসন্ন রথযাত্রার দিনক্ষণ ও উৎসবের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এবারও রথযাত্রাকে কেন্দ্র করে দুর্গাপুর ইসকন মন্দিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, রথযাত্রার দিন কয়েক হাজার ভক্তের উপস্থিতির কথা মাথায় রেখে বড় মাপের ভোগ বিতরণের ব্যবস্থা থাকবে।

এবারের রথযাত্রাকে কেন্দ্র করে আতিথেয়তায় বিশেষ জোর দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। কমিটির সদস্যরা জানিয়েছেন, এ বছর রথযাত্রার দিন ভক্তদের জন্য বিশেষ মহাপ্রসাদের আয়োজন করা হবে। পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে রথযাত্রার দিনে ভোগ প্রস্তুতির পরিকল্পনা নিয়েছে ইসকন কর্তৃপক্ষ।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অক্ষয় তৃতীয়ায় খুঁটি পুজোর মধ্য দিয়ে রথের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যদিও চলতি বছরে মলমাস থাকায় অক্ষয় তৃতীয়া থেকে যে কয়েকদিনের ব্যবধানে রথযাত্রা অনুষ্ঠিত হয়, সেই অপেক্ষায় এবার আরও বাড়বে। আর হাতে থাকা এই বাড়তি সময় রথযাত্রার আয়োজনে ব্যবহার করতে চাইছে ইসকন কর্তৃপক্ষ। রথযাত্রার আয়োজনে যাতে কোনওরকম খামতি না থাকে, তার জন্য এখন থেকেই রূপরেখা তৈরি হচ্ছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

West Bardhaman News: দুর্গাপুর ইসকনে খুঁটি পুজো দিয়ে রথযাত্রার প্রস্তুতি শুরু, পুরীর ধাঁচে মহাপ্রসাদের পরিকল্পনা! বাড়তি সময় কাজে লাগাচ্ছে মন্দির কর্তৃপক্ষ

Post Comment

You May Have Missed