West Bardhaman News: কলকাতার নামী সংস্থাকেও এবার টেক্কা দেবে দুর্গাপুর, হাই-রিস্ক প্রেগনেন্সি সামলাতে নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল

West Bardhaman News: কলকাতার নামী সংস্থাকেও এবার টেক্কা দেবে দুর্গাপুর, হাই-রিস্ক প্রেগনেন্সি সামলাতে নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল

Last Updated:

West Bardhaman News: দুর্গাপুরে পথ চলা শুরু করল একটি সুপার স্পেশালিটি হাসপাতাল। যেখানে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে প্রসূতি চিকিৎসায়। হাই রিস্ক প্রেগনেন্সির জন্য থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

হাই রিস্ক প্রেসনেন্সির জন্য দুর্গাপুরে নতুন হাসপাতাল
হাই রিস্ক প্রেসনেন্সির জন্য দুর্গাপুরে নতুন হাসপাতাল

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: কলকাতার বাইরে দক্ষিণবঙ্গে ভাল চিকিৎসার জন্য এখন অন্যতম ভরসার নাম দুর্গাপুর। দুর্গাপুরে একাধিক বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। যেখানে নানান জটিল রোগের চিকিৎসা হয়। অত্যাধুনিক নানান চিকিৎসার ব্যবস্থা রয়েছে দুর্গাপুরে। আর সেই তালিকায় সংযোজন হল আরও একটি নাম। দুর্গাপুরে পথ চলা শুরু করল একটি সুপার স্পেশালিটি হাসপাতাল। যেখানে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে প্রসূতি চিকিৎসায়।

বেসরকারি এই হাসপাতালে প্রসূতি চিকিৎসার পাশাপাশি গাইনোকলজি এবং কার্ডিয়াক বিভাগেও বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। তবে প্রসূতিদের জন্য এখানে বিশেষ চিকিৎসার ব্যবস্থা থাকছে। হাই রিস্ক প্রেগনেন্সির জন্য থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। থাকছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, শিশুদের জন্য উন্নতমানের এনআইসিইউ সহ নানান ব্যবস্থা। ফলে এই সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে, বা যাঁরা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য সুবিধার কেন্দ্রবিন্দু হতে পারে এই হাসপাতালটি।

শহরের অন্যতম ব্যস্ত জায়গা অর্থাৎ সিটি সেন্টারের অদূরেই নতুন হাসপাতালটি তৈরি হয়েছে। উল্লেখ্য, দুর্গাপুরে বেশ কয়েকটি নামকরা বেসরকারি হাসপাতাল রয়েছে। সেখানে নানান উন্নতমানের চিকিৎসা হয়। তবে প্রসূতি বিভাগে চিকিৎসার জন্য এই হাসপাতাল বিশেষভাবে নজর দিয়েছে। ফলে যারা সন্তান নেওয়ার পরিকল্পনায় ব্যর্থ হচ্ছেন বা বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের মুশকিল আসানে এগিয়ে আসবে নতুন হাসপাতালটি।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালটির উদ্বোধন করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে জেলাশাসক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সহ অনেকে উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই এই হাসপাতালে আউটডোর পরিষেবা শুরু হয়েছে। শহরবাসী আশা প্রকাশ করেছেন, দুর্গাপুরের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন এই হাসপাতালটিও গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠবে। দুর্গাপুরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার রোগীরা উপকৃত হবেন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

West Bardhaman News: কলকাতার নামী সংস্থাকেও এবার টেক্কা দেবে দুর্গাপুর, হাই-রিস্ক প্রেগনেন্সি সামলাতে নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল

Post Comment

You May Have Missed