WBBSE Madhyamik Result 2026: মাধ্যমিকের মেধাতালিকায় উজ্জ্বল ইসলামপুরের নাম! মেয়েদের মধ্যে প্রথম বেদাশ্রুতি, স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া

WBBSE Madhyamik Result 2026: মাধ্যমিকের মেধাতালিকায় উজ্জ্বল ইসলামপুরের নাম! মেয়েদের মধ্যে প্রথম বেদাশ্রুতি, স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া

Last Updated:

West Bengal Madhyamik WBBSE Class 10th Result 2026: এবারের মাধ্যমিকের মেধাতালিকায় উত্তর দিনাজপুরের জয়জয়কার। প্রথম দশে জেলার ১৩ জন পড়ুয়া। পঞ্চম স্থান অধিকারের পাশাপাশি মেয়েদের মধ্যে প্রথম ইসলামপুরের বেদাশ্রুতি।

২০২৬ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম বেদাশ্রুতি সিনহা
২০২৬ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম বেদাশ্রুতি সিনহা

ইসলামপুর, উত্তর দিনাজপুরঃ শুক্রবার মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতেই উত্তর দিনাজপুরের ইসলামপুরে খুশির হাওয়া। কারণ এবারের মাধ্যমিকে ৬৯৩ পেয়ে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে ইসলামপুরের কৃতী পড়ুয়া বেদাশ্রুতি সিনহা। সেই সঙ্গেই মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে সে।

ইসলামপুরের এক সাধারণ পরিবারেরে মেয়ে বেদাশ্রুতি। তাঁর বাবা বিনয় সিনহা জানান, কয়েক বছর আগের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় বেদাশ্রুতির দাদা স্থান করেছিল। রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছিল সে। এবার পঞ্চম হয়ে পরিবারের নাম উজ্জ্বল করল বেদাশ্রুতি। তাঁর এই সাফল্যে সিনহা পরিবারের পাশাপাশি শহর জুড়ে খুশির হাওয়া বইছে।

ইসলামপুরের এই কৃতী কন্যা এখন অবশ্য রাজ্যে নেই। মাধ্যমিক শেষ হতেই সে হায়দ্রাবাদে রওনা দেয়। উচ্চমাধ্যমিকের সঙ্গে জয়েন্ট এন্ট্রান্সের জন্য নিজেকে তৈরি করছে সে। লক্ষ্য, ভবিষ্যতে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হওয়া।

প্রসঙ্গত, এবারের মাধ্যমিকে উত্তর দিনাজপুরের বহু পড়ুয়া নজরকাড়া ফলাফল করেছে। প্রথম দশে জেলার মোট ১৩ জনের নাম রয়েছে। এর মধ্যে অন্যতম ৬৯৮ নম্বর পেয়ে প্রথম স্থানাধিকারী ছাত্র অভিরূপ ভদ্র। সে রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের (হাই স্কুল) পড়ুয়া। সেই সঙ্গেই জেলার নাম উজ্জ্বল করেছে আরও একাধিক মেধাবী ছাত্রছাত্রী। তাঁদের সাফল্য এখন উত্তর দিনাজপুর জুড়ে বইছে খুশির হাওয়া।

বাংলা খবর/ খবর/শিক্ষা/

WBBSE Madhyamik Result 2026: মাধ্যমিকের মেধাতালিকায় উজ্জ্বল ইসলামপুরের নাম! মেয়েদের মধ্যে প্রথম বেদাশ্রুতি, স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া

Previous post

North Dinajpur News: অঙ্গনওয়াড়ি কর্মীদের কুপ্রস্তাব থেকে ঘুষ চাওয়া! আইসিডিএস আধিকারিকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ, ইটাহারে বিক্ষোভ

Next post

স্টেট ব্য়াঙ্কের একটা শেয়ার থাকলে পাবেন ১৭ টাকার বেশি, SBI করল বড় ঘোষণা, কারা যোগ্য ?

Post Comment

You May Have Missed