WB Assembly Election 2026: স্ট্রংরুমের ভেতরে-বাইরে কড়া নজরদারি, ইভিএম রক্ষায় দুর্গাপুরে নিরাপত্তার বজ্রআঁটুনি! দিনরাত জেগে পাহারা দিচ্ছেন জওয়ানরা

WB Assembly Election 2026: স্ট্রংরুমের ভেতরে-বাইরে কড়া নজরদারি, ইভিএম রক্ষায় দুর্গাপুরে নিরাপত্তার বজ্রআঁটুনি! দিনরাত জেগে পাহারা দিচ্ছেন জওয়ানরা

Last Updated:

WB Assembly Election 2026: স্ট্রংরুমের নিরাপত্তায় কোনওরকম আপোষ করেনি কমিশন। যা স্পষ্ট দুর্গাপুর মহাবিদ্যালয়ের স্ট্রংরুমের ছবি থেকে। ভোটের ফল ঘোষণার দিন পর্যন্ত এই স্ট্রংরুমে থাকবে কড়া পাহারা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ২৪ ঘন্টা নজর রাখছেন স্ট্রংরুমের দিকে।

স্ট্রংরুমের পাহারায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
স্ট্রংরুমের পাহারায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: সম্পন্ন হয়েছে রাজ্যের প্রথম দফার নির্বাচন। দু-একটা বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। রাজ্যের ১৫২টি কেন্দ্রে আপাতত স্ট্রংরুমে বন্দি রয়েছে এই ১৫২ কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য। তাই স্ট্রংরুমে রয়েছে কড়া নিরাপত্তা। সর্বক্ষণ চলছে নজরদারি।

অন্যান্য জেলার মত পশ্চিম বর্ধমানেও দেখা গেল সেই ছবি। প্রথম দফাতেই নির্বাচন সম্পন্ন হয়েছে পশ্চিম বর্ধমান জেলার নটি বিধানসভা কেন্দ্রে। শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। আর তারপর সেই সমস্ত প্রার্থীদের ভাগ্যবন্দি রয়েছে জেলার স্ট্রংরুমগুলিতে। আর সেখানে নিরাপত্তায় কোনওরকম আপোষ করেনি কমিশন। যা স্পষ্ট দুর্গাপুর মহাবিদ্যালয়ের স্ট্রংরুমের ছবি থেকে। ভোটের ফল ঘোষণার দিন পর্যন্ত এই স্ট্রংরুমে থাকবে কড়া পাহারা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এছাড়াও এদিন স্ট্রংরুমে একটি গুরুত্বপূর্ণ স্ক্রুটিনি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে নির্বাচন কমিশনের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও এজেন্টরা উপস্থিত ছিলেন। দুর্গাপুর পূর্ব কেন্দ্র, দুর্গাপুর পশ্চিম কেন্দ্র, পাণ্ডবেশ্বর কেন্দ্রের বিভিন্ন দলের এজেন্টরাও বৈঠকে অংশগ্রহণ করেন। নির্বাচন-পরবর্তী এই পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুরক্ষিত রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে জানা গিয়েছে।

Post Comment

You May Have Missed