Suvendu Adhikari: ভবানীপুরে শুভেন্দুর বড় দাবি, কথা বললেন ববি-কন্যা প্রিয়দর্শিনীর সঙ্গে
Last Updated:
Suvendu Adhikari: সকাল থেকেই ভবানীপুরে বুথে বুথে পরিদর্শনে গেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ চেতলায় বুথ পরিদর্শনে গেলেন বিজেপি নেতা৷ ‘৩০ হাজার ভোটে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়’, বললেন বিজেপি প্রার্থী৷
ভবানীপুর: নন্দীগ্রামের পাশাপাশি তিনি এবার ভবানীপুরেও প্রার্থী৷ সকাল থেকেই ভবানীপুরে বুথে বুথে পরিদর্শনে গেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ চেতলায় বুথ পরিদর্শনে গেলেন বিজেপি নেতা৷ নন্দীগ্রামের পর ফের মমতা বন্দ্যোপাধ্যায় বিপরীতে লড়ছেন শুভেন্দু, জানিয়ে দিলেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি৷
শুভেন্দু বলেন, ‘‘৩০ হাজার ভোটে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুন্ডামি করতে দেবো না। ভয় দেখিয়ে ভোট নিতে দেব না৷’’ বুথ পরিদর্শনে এসে ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিমের সঙ্গেও কথা বলেন শুভেন্দু৷
ভবানীপুরে সকাল সকাল বুথ পরিদর্শনে বেরিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ ভবানীপুরের ভোটের দিন সকালে ফের কেন্দ্রীয় বাহিনীর বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন মমতা বন্দ্যেপাধ্যায়৷ মমতার দাবি, ‘‘বাইরে থেকে বেশ কয়েকজন পর্যবেক্ষক এসেছেন এবং বিজেপির নির্দেশ অনুযায়ী কাজ করছেন। মানুষের ভোট দেওয়ার কথা, এভাবে কি ভোটগ্রহণ হতে পারে?”
তিনি আরও অভিযোগ করেন যে, তাদের দলের সমস্ত পতাকা আগেই সরিয়ে ফেলা হয়েছে এবং কিছু বহিরাগত যা খুশি তাই করছে। তৃণমূলনেত্রী বলেন, ‘‘তারা ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বের হতে দিচ্ছে না। তারা আমাদের সব ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। অভিষেক আর আমি সারারাত জেগে ছিলাম।”
ভোটের সকালেই চেতলায় গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কথা বললেন ফিরহাদ হাকিমের সঙ্গে৷ ভবানীপুর বিধানসভার মধ্যে চেতলার এই অংশটি পড়ে৷ গত পরশু সোমবার গভীর রাতে কলকাতা পুরসভার মেয়র তথা কলকাতা বন্দর এলাকার তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বাড়িতে আসে কেন্দ্রীয় বাহিনী৷
Kolkata,West Bengal
Apr 29, 2026 10:41 AM IST




Post Comment