Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে ক’টা আসনে জিতছে বিজেপি? সবংয়ে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন শুভেন্দু..বললেন

Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে ক’টা আসনে জিতছে বিজেপি? সবংয়ে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন শুভেন্দু..বললেন

Last Updated:

Suvendu Adhikari: সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়াকে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, “মানস বাবু, বেশি বাড়াবাড়ি করবেন না। সিবিআই ও ইডি আপনাকে কতবার ডেকেছে, তা মানুষের অজানা নয়। অযথা উসকানি দেবেন না।” পাশাপাশি, এলাকার দীর্ঘদিনের দাবি কাঁটাখালি ব্রিজ নিয়ে বড় ঘোষণা করেন শুভেন্দু।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

সবং, দিগ্বিজয় মাহালি: বিধানসভা নির্বাচনের পারদ চড়ছে মেদিনীপুরের মাটিতে। সোমবার সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলের নাঙ্গলকাটায় বিজেপি প্রার্থী অমল পণ্ডার সমর্থনে এক বিশাল বিজয় ‘সংকল্প সভা’য় যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রাজ্যের শাসকদলকে উৎখাতের ডাক দিয়ে শুভেন্দু দাবি করেন, এবার রাজ্যে পদ্ম শিবির ১৭৭টি আসন নিয়ে ক্ষমতায় আসছে।

এদিন সভার শুরুতেই বিজেপির সংকল্পের কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, “বিজেপির অঙ্গীকার হাতে কাজ, পেটে ভাত এবং মাথায় ছাদ। আমাদের লড়াই মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।” জনতার উদ্দেশ্যে আবেগী প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, “আপনারা আমাকে ছোটবেলা থেকে চেনেন। আমার লড়াই দেখছেন। আমাকে বিশ্বাস করেন তো?” রাজ্যে বিজেপি সরকারের ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী পরিসংখ্যান তুলে ধরে বলেন, “গত নির্বাচনে ২১-এর লড়াইয়ে আমরা ৭৭-এ পৌঁছেছিলাম। এবার আমরা ১৭৭ পার করব। ৪ তারিখ সকালে মিলিয়ে নেবেন, আপনাদের বন্ধু শুভেন্দু যা বলেছিল তা মিলে গেছে।”

শুভেন্দু বলেন, “শুধু পূর্ব মেদিনীপুরের ১৬টি আসন দিয়ে সরকার হবে না। অবিভক্ত মেদিনীপুরের ৩৫টি আসনই নরেন্দ্র মোদির হাতে তুলে দিতে হবে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে শুভেন্দু বলেন, “নন্দীগ্রামে আপনাকে হারিয়েছি, এবার ভবানীপুরেও হারাব। আপনি সপরিবারে ব্যাগ গোছান।”

সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়াকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। “মানস বাবু, বেশি লাফাবেন না। সিবিআই-ইডি আপনাকে কতবার ডেকেছে, তাও মানুষের অজানা নয়। বেশি ঘাঁটাবেন না।” এলাকার দীর্ঘদিনের দাবি কাঁটাখালি ব্রিজ নিয়ে বড় ঘোষণা করেন শুভেন্দু।

তিনি কথা দেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে এক বছরের মধ্যে এই ব্রিজ তৈরি হবে। পাশাপাশি স্থানীয় দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ভয় দেখালে কানে কানে শুভেন্দু অধিকারীর নাম বলবেন। নেতাই থেকে নন্দীগ্রাম আমাকে যাঁরা দেখেছে তারা জানে গুন্ডাদের সোজা করতে আমার দু’মিনিট লাগে না।” বক্তব্যের শেষে প্রধানমন্ত্রীর সুর টেনে তিনি বলেন, “৪ তারিখের পর সবকা সাথ সবকা বিকাশ তো হবেই, সঙ্গে সবার হিসাবও হবে (সবকা হিসাব হোগা)।”

Post Comment

You May Have Missed