Saradwat Mukhopadhyay In Medical College: মুখ্যমন্ত্রীর নির্দেশে মেডিক্যাল কলেজে স্বাস্থ্যমন্ত্রী, নাবালকের মৃত্যু কীভাবে খতিয়ে দেখতে হবে তদন্ত কমিটি

তিনি জানিয়েছেন,  এমএসভিপি, প্রিন্সিপাল সবার সঙ্গে কথা বলি,  প্রাথমিক ভাবে জানা গেছে , ১০:৩০ নাগাদ জ্বর পেটে ব্যথা নিয়ে আসে, রক্তচাপ পাওয়া যাচ্ছিল না, স্যালাইন দিতে গেলে ফেল করে, রুগী শকে ছিল৷

শারদ্বত বলেন,  ‘‘দুটি ইনজেকশন দেওয়া হয়, হৃৎপিণ্ডের সঞ্চালন ক্ষীণ হয়ে যায়, আনুমানিক ১১:১৫ নাগাদ মৃত বলা হয়৷  পরিবারের অভিযোগ গাফিলতি আছে৷ ’’  স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,  ‘‘আমি আবেদন করেছি৷  ময়না তদন্ত বাঞ্ছনীয়৷’’

তিনি আরও বলেন, ‘‘তদন্তে যে দোষী ধরা পড়বে কাউকে রেয়াদ করা হবে না, আমি কথা দিছি অর্থ সামাজিক সাহায্য দরকার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তাদের তুলে দেওয়া হবে, কেউ দোষী বেরোলে কাউকে ছাড়া হবে না৷’’

শারদ্বত তদন্ত নিয়ে,‘‘ময়নাতদন্তের কেমিক্যাল অ্যানালিসিস হবে, সব সিজ করা হল, পরিবারের যাদেরকে আটক করেছে,  পুলিশকে আবেদন করব যতটা পারবেন সহানুভূতির চোখে দেখবেন৷’’

তিনি আরও বলেন, ‘‘জুনিয়র ডাক্তারদের সঙ্গেও কথা বলেছি,  তারা বলেছেন তাদের গায়ে হাত পড়েনি৷’’

কলকাতা মেডিকেল কলেজে উত্তেজনা ছড়ায় কারণ এগারো বছরের বালক মারা গেছে  ভুল ইনজেকশন দেওয়ায়৷  ছ’নম্বর গেটের সামনে মাদার এন্ড চাইল্ড হাবের সামনে৷  ঘটনাস্থলে বউবাজার থানার পুলিশ পৌঁছয়৷ আবার উত্তেজনা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি৷

পরিবারের আরও অভিযোগ, শিশুটির মৃত্যুর পর কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁদের স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে

Post Comment

You May Have Missed