Samik Bhattacharya: “… তৃণমূলীদের সঙ্গে, দলবদলুদের সঙ্গে যোগাযোগ রাখবেন না”, স্পষ্ট বার্তা শমীক ভট্টাচার্যের
কলকাতা: গতকাল সোনারপুর গিয়ে আক্রান্ত হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । তাঁকে লক্ষ্য করে ডিম, পাথর ও জুতো ছোঁড়ার ঘটনা ঘটেছে বলে খবর । আর সেই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের হতে আটক হয়েছেন একাধিক ব্যক্তি । এদের মধ্যে কেউ সক্রিয় তৃণমূল নেতা, আবার কারও পরিবার বলছেন, সে নাকি তৃণমূলের সঙ্গে সক্রিয় ভাবে যুক্তই নয়, কিন্তু এবার এই নিয়ে মুখ খুলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) ।
আরও পড়ুন: কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা, ৮০ জনের মধ্যে এসেছেন মাত্র ১৯ থেকে ২০ জন, স্থগিত বৈঠক
শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলছেন, “এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল । কারণ, তৃণমূল আদপেই কোনও রাজনৈতিক দল ছিল না । যারা অভুক্ত ছিলেন, তারা এখন আক্রমণ করছেন । আর প্রশ্ন তো মানুষের মনের মধ্যেই আছে । এখন বিবৃতি দিয়ে কী হবে?”
এর মধ্যে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) -এর মুখে শোনা যায় ২০১৬ সাল ও তার পরবর্তীতে ভোট হিংসায় খুন হয়ে যাওয়া বিজেপি নেতা ও কর্মীদের প্রসঙ্গ । তিনি বলেন, “২০১৬ সালের আগে থেকে ৩২১ জন বিজেপি কর্মী খুন হয়ে গিয়েছেন । আপনারা একবার ২০২১ সালে নির্বাচন পরবর্তী ১৫ টা দিনের কথা, ২৫ টা দিনের কথা চিন্তা করুন । আর আজ তাকিয়ে দেখুন ।”
আরও পড়ুন: “অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের ফল বেরোলে ডিজে বাজবে, বাংলায় ডিজে বাজছে”, কটাক্ষ শতরূপের
কী ব্যবস্থা নেওয়া হবে ? কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেই কথাও তিনি জানালেন । কোনও বিজেপি কর্মীও যদি এর সঙ্গে যুক্ত থাকে তাহলেও যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য । তিনি বলেন, “প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার, সেই ব্যবস্থা নেবে । সরকার সরকারের মতো চলবে । সেখানে আমাদের কোনও কর্মীর কোনও বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে । দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে । এই ধরনের তৃণমূলীদের সঙ্গে, দলবদলুদের সঙ্গে যোগাযোগ রাখবেন না ।”



Post Comment