কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কলম্বো: প্রথম টেস্ট জিতে সিরিজ়ে এগিয়ে রয়েছে ভারতীয় দল। সিরিজ়ে সমতায় ফিরতে মরিয়া শ্রীলঙ্কা (India vs Sri Lanka)। আবার অপরদিকে, ভারতীয় দলও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে এই ম্যাচ জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে বদ্ধপরিকর হবে। এমন পরিস্থিতিতে এক টানটান ম্য়াচের আশা করাই যায়।
এক নজরে এই ম্যাচের ব্রডকাস্টিংয়ের খুঁটিনাটি দেখে নেওয়া যাক।
কখন শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট লড়াই?
২৩ অগাস্ট, রবিবার শুরু হবে সকা দশটায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সকাল সাড়ে নয়টায়।
কোথায় হবে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দ্বৈরথ?
কলম্বোর সিনহালিস স্পোর্টস ক্লাবে ভারত বনাম শ্রীলঙ্কার এই ম্যাচটি আয়োজিত হতে চলেছে।
কোথায় দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ?
ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচটি দেখতে পাওয়া যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম শ্রীলঙ্কার এই লাল বলের টানটান ম্যাচটি।
পিচ রিপোর্ট
সিনহালিস স্পোর্টস ক্লাবের পিচ একেবারে তথাকথিত ভারতীয় উপমহাদেশের পিচের মতোই। ম্য়াচের শুরুতে ব্যাট ও বলের মধ্যে টানটান লড়াই দেখার আশা করাই য়ায়। প্রথম দুই দিনই ভাল গতিতে বল আসায় ব্য়াটাররা তা উপভোগ করবেন। বোলাররাও নতুন বলে হালকা স্যুইং পেতে পারেন। তবে ম্যাচ যত গড়াবে, ততই পিচ স্পিন বোলিং সহায়ক হয়ে উঠবে।
ফুটমার্ক এবং পিচে ফাটলের জেরে চতুর্থ ইনিংসে ব্যাটিং করাটা খুবই কঠিন হতে চলেছে। তাই এই ম্যাচের টস কিন্তু ম্যাচের ভাগ্য় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে বিষয়টি অনেকটাই পরিবেশের উপর কিন্তু নির্ভরশীল। পরিবেশ মেঘাচ্ছন থাকলে এবং বৃষ্টি হলে, পিচে ম্যাচজুড়েই ফাস্টল বোলাররা মদত পেতে পারেন। আর বৃষ্টির পূর্বাভাস কিন্তু প্রতিদিন রয়েছে।
ম্যাচের পাঁচদিনই মেঘলা আকাশ ও ঝড়বৃষ্টি হতে পারে। AccuWeather-র পূর্বাভাস অনুযায়ী ম্যাচের প্রথম দিন ৬৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সকালে এবং বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি চারদিন তো আরও বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ম্যাচের দ্বিতীয় দিন সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। প্রায় ৯৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচের তৃতীয় দিনে সোমবার ৯১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। চতুর্থ দিনে বৃষ্টির সম্ভাবনা খানিকটা কম। ৬০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস। তবে সেই সম্ভাবনা শেষ ম্যাচে ফের একবার বাড়বে। পূর্বাভাস অনুযায়ী পঞ্চম দিনে বৃষ্টি হওয়ার ৯১ শতাংশ সম্ভাবনা রয়েছে।
Post Comment