Relationship: স্ত্রীর দ্বিতীয় বিয়ের দিনই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে হামলার অভিযোগ! গু*লিবিদ্ধ প্রাক্তন স্ত্রীর কাকা

Relationship: স্ত্রীর দ্বিতীয় বিয়ের দিনই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে হামলার অভিযোগ! গু*লিবিদ্ধ প্রাক্তন স্ত্রীর কাকা

Last Updated:

Relationship: স্ত্রীর দ্বিতীয় বিয়ের দিনই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে হামলার অভিযোগ, এর জেরে গুলিবিদ্ধ হন কনের কাকা। জানা গিয়েছে, প্রাক্তন স্বামী, স্ত্রীর কাকাকে লক্ষ্য করে গুলি করেন। আহত কাকা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

প্রথম স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ
প্রথম স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ

অন্ডাল, অর্পণ চক্রবর্তী: স্ত্রীর দ্বিতীয় বিয়ের দিনই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে হামলার অভিযোগ, এর জেরে গুলিবিদ্ধ হন কনের কাকা। জানা গিয়েছে, প্রাক্তন স্বামী, স্ত্রীর কাকাকে লক্ষ্য করে গুলি করেন। সেই সময় গুলি কোমরের পাশ দিয়ে লেগে বেরিয়ে যায়। আহত কাকা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে অণ্ডালের সিদুলি বেদপাড়া এলাকায়। প্রাক্তন স্বামী কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে এসে গুলি চালায়, আর সেই গুলিতে গুরুতর জখম হন মহিলার কাকা। ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়ায়।

রবিবার দুপুর প্রায় দু’টো নাগাদ অণ্ডাল থানার অন্তর্গত সিদুলি বেদপাড়ায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের কুরুরিয়া ডাঙ্গার ডাঙালপাড়ার বাসিন্দা শিবা বেদের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় সিদুলি বেদপাড়ার বাসিন্দা মাম্পি বেদের। কিন্তু স্বামীর বাড়িতে দীর্ঘদিন ধরে অত্যাচারের অভিযোগে প্রায় চার বছর আগে শ্বশুরবাড়ি ছেড়ে কাকার বাড়িতে এসে থাকতে শুরু করেন মাম্পি।

পরিবারের উদ্যোগে রবিবার মাম্পির দ্বিতীয় বিয়ের আয়োজন করা হয়। অভিযোগ, বিয়ে সম্পন্ন হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার প্রাক্তন স্বামী শিবা বেদ দুটি চারচাকা গাড়ি নিয়ে কয়েকজন সঙ্গীকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হয়। এরপর আচমকাই গুলি চালানো হয়। পুলিশ ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে।

Post Comment

You May Have Missed