Profitable Farming Idea: রান্নাঘরের ‘এই’ মসলা চাষে খুলবে ভাগ্য, সহজ পদ্ধতিতে মালামাল হবেন আপনিও! ফেলে রাখা মাঠেই হবে কাজ

Profitable Farming Idea: রান্নাঘরের ‘এই’ মসলা চাষে খুলবে ভাগ্য, সহজ পদ্ধতিতে মালামাল হবেন আপনিও! ফেলে রাখা মাঠেই হবে কাজ

Last Updated:

Profitable Farming Idea: এখন চাকরির পাশাপাশি অনেকেই বিকল্প আয়ের রাস্তা খুঁজছেন। সেক্ষেত্রে লাভজনক চাষের দিকে ঝুঁকছেন অনেকে। কেউ পতিত জমি বা ছাদবাগানে চাষ করে মোটা টাকা উপার্জন করছে। তেমনি একটি চাষের হদিশ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাঙালির রান্নাঘরে অতি পরিচিত মসলা জোয়ান চাষ করে পেতে পারেন স্বনির্ভরতার নয়া দিশা।

খুব কম খরচ ও কম পরিচর্যায় করা যেতে পারে জোয়ান চাষ।
খুব কম খরচ ও কম পরিচর্যায় করা যেতে পারে জোয়ান চাষ।

পানাগড়, পশ্চিম বর্ধমান: গতানুগতিক চাষবাসের বাইরে গিয়ে একটু বুদ্ধি খাটালেই মোটা টাকা লাভ করা সম্ভব। হদিশ দিলেন কৃষি বিশেষজ্ঞরা। ঘরের পাশে পতিত জমি থেকেই হবে আয়। তার জন্য শুরু করতে পারেন জোয়ান চাষ। বাঙালির হেঁশেলের অত্যন্ত পরিচিত এবং একাধিক গুণসম্পন্ন এই মসলাটি চাষ করেই এখন অল্প সময়ে পকেট ভরানো সম্ভব।

পাইকারি এবং খুচরো, দুই বাজারেই জোয়ানের চাহিদা আকাশছোঁয়া। যার ফলে এই চাষে রয়েছে নিশ্চিত উপার্জনের দারুণ সুযোগ। কৃষি বিশেষজ্ঞদের মতে, জোয়ান চাষের সবচেয়ে বড় সুবিধা এর উৎপাদন খরচ অত্যন্ত কম। কিন্তু বাজারে জোয়ানের পাইকারি দর সব সময়ই চড়া থাকে। শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া জোয়ান চাষের জন্য ঠিকঠাক।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তবে শুধু রান্নার মশলা হিসেবেই নয়, বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিও চাষিদের কাছ থেকে সরাসরি বিপুল পরিমাণে জোয়ান কিনছে। ফলে ফসল তোলার পর তা বিক্রি করা নিয়ে চাষিদের কোনও রকম দুশ্চিন্তায় পড়তে হয় না। বাজারে চাহিদা বেশি থাকায় খুচরো ব্যবসায়ীরাও ভাল দাম দিয়ে জমি থেকেই এই ফসল তুলে নিচ্ছেন। তাই আপনিও যদি বিকল্প উপার্জনের রাস্তা পাকা করতে চান, তাহলে জোয়ান চাষ আপনাকে দিশা দেখাবে।

Post Comment

You May Have Missed