Offbeat Shantiniketan: সোনাঝুরি-কোপাই অনেক হল, শান্তিনিকেতনে পর্যটকদের নতুন হটস্পট এই জমিদার বাড়ি! ৫ টাকায় বনেদিয়ানার স্বাদ
একসময়ে শান্তিনিকেতনের ঠাকুর পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ ছিল এই সুরুল সরকার জমিদার বাড়ির। তবে এখানে এসে কী কী দেখবেন? বড় বড় থাম, প্রাচীন নাটমন্দির, ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ, বৃহৎ দরজা-জানলা, কড়ি কাঠ এবং সুদৃশ্য সিংহদুয়ার সব মিলিয়ে বাড়ির রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে বনেদিয়ানা। পুজোর দিনগুলিতে এই বাড়ির রূপ হয় দেখার মতো। প্রতিমার মুখ ছাঁচে গড়া হয় না, সম্পূর্ণ হাতে তৈরি হয়। এমনকী নিখুঁত চালচিত্রও হাতে আঁকা হয়। বংশপরম্পরায় নির্দিষ্ট মৃৎশিল্পীরাই এই প্রতিমা তৈরি করেন।
Post Comment