More CCTV Camera In Kolkata: দ্বিতীয় পর্বের ভোটে আরও বেশি সিসিটিভি, শুধু বুথেই নয় এবার বুথের রাস্তাতেও সিসিটিভি

More CCTV Camera In Kolkata: দ্বিতীয় পর্বের ভোটে আরও বেশি সিসিটিভি, শুধু বুথেই নয় এবার বুথের রাস্তাতেও সিসিটিভি

Last Updated:

More CCTV Camera In Kolkata: বুথে পৌঁছনোর আগে ভোটারদের যাতে কোনওভাবে প্রভাবিত করা বা আটকে দেওয়া না যায় সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

পোলিং বুথের মধ্যেই নয় বাইরের রাস্তাতেও বসছে সিসিটিভি Photo- Representative
পোলিং বুথের মধ্যেই নয় বাইরের রাস্তাতেও বসছে সিসিটিভি Photo- Representative

কলকাতা: শুধু বুথ বা বুথ সংলগ্ন এলাকাই নয়। এবার বুথ‌মুখী সব রাস্তা থেকে ক্যামেরা লাগানো সিদ্ধান্ত‌ নির্বাচন কমিশনের। মূলত ঘিঞ্জি বা ঘনবসতি এলাকায় যে সমস্ত বুথ থাকবে সেই সমস্ত বুথের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই কমিশন সূত্রে খবর। মূলত কলকাতা এবং হাওড়ার ক্ষেত্রেই প্রাথমিকভাবে এই অতিরিক্ত রাস্তায় ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত। ‌

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট৷ এই দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ। নির্বাচন কমিশন প্রথম পর্বের ভোটের পর কোনও বুথেই রিপোল বা পুনর্নিবাচন দেয়নি৷ দু-এক জায়গা আর কোথাও তেমন বড়সড় অশান্তির খবর পাওয়া যায়নি। শাসক-বিরোধী সকলেই কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়েছে। সেই ধারা বজায় রাখতে দ্বিতীয় দফার নির্বাচনে আরও একধাপ নজরদারি বাড়াতে চলেছে নির্বাচন কমিশন।

দ্বিতীয় দফাতে বুথে যাওয়ার রাস্তাতেও থাকবে সিসিটিভির নজরদারি। এছাড়াও ড্রোনের মাধ্যমেও এলাকার উপর নজর রাখা হবে। বিশেষ করে ঘন জনবসতিপূর্ণ এলাকায় বেশি করে নজরদারি চালানো হবে। বুথে পৌঁছনোর আগে ভোটারদের যাতে কোনওভাবে প্রভাবিত করা বা আটকে দেওয়া না যায় সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বৃহস্পতিবার ভোট-পরবর্তী নতুন একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে, যেখানে ভোটগ্রহণ শেষ হওয়ার পর নজরদারি ক্যামেরা ও ভিডিও ডেটা পরিচালনার জন্য কঠোর নিয়মকানুন নির্ধারণ করা হয়েছে বলে এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, নতুন নির্দেশিকা অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই পোলিং বুথের ক্যামেরায় ব্যবহৃত এসডি কার্ড সরানো যাবে না এবং শুধুমাত্র সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্যামেরাগুলো খোলার অনুমতি পাবেন, যা এরপর অবশ্যই সেক্টর অফিসারের তত্ত্বাবধানে থাকবে।

Somraj Banerjee

বাংলা খবর/ খবর/কলকাতা/

More CCTV Camera In Kolkata: দ্বিতীয় পর্বের ভোটে আরও বেশি সিসিটিভি, শুধু বুথেই নয় এবার বুথের রাস্তাতেও সিসিটিভি

Post Comment

You May Have Missed