MI-র বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং, ম্যাচশেষে ধোনিচিত ভঙ্গিমায় জয় উদযাপন, ভাইরাল কার্তিকের সেলিব্রেশন

MI-র বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং, ম্যাচশেষে ধোনিচিত ভঙ্গিমায় জয় উদযাপন, ভাইরাল কার্তিকের সেলিব্রেশন

চেন্নাই: চেন্নাই সুপার কিংস যখন কার্তিক শর্মাকে (Kartik Sharma) আইপিএলের নিলামে ১৪.২০ কোটি টাকায় দলে নিয়েছিল, তখন অনেকেই খানিকটা ভ্রু কুঁচকেছিলেন। আনক্যাপড ক্রিকেটার হিসাবে রেকর্ড দামে বিক্রি হওয়ার পরে প্রথম কয়েকটি ম্যাচে কার্তিক তেমন রান না পেলে, তাঁকে ঘিরে প্রশ্ন আরও বাড়ে। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেইসব প্রশ্নের জবাব দিলেন কার্তিক, হাঁকালেন অর্ধশতরান। তাঁর ব্যাটিং তো বটেই, ম্যাচ জয়ের পরে তাঁর সেলিব্রেশনও সকলের নজর কেড়ে নিল।

কতই না তরুণ কিপার-ব্যাটারদের উদ্বুদ্ধ করেছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। কার্তিকও সেই তালিকার অন্যতম। অনেকটা ধোনিচিত ভঙ্গিমাতেই তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ট্রেন্ট বোল্টের বলে বাউন্ডারি মেরে দলের জয় সুনিশ্চিত করেন। তারপরেই কার্তিককে বন্দুকের ভঙ্গিমায় সেলিব্রেশন করতে দেখা যায়। আজ থেকে দুই দশক আগে, ২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়পুরে শতরান হাঁকিয়ে এই একইরকমভাবে সেলিব্রেট করেছিলেন ধোনিও। নিজের আইডলকেই অনুকরণ করে শিরোনাম কেড়ে নিলেন তিনি।

আরও পড়ুন:- দেড় দশক পেরিয়ে নারিনের দাপট অব্যাহত, SRH ম্যাচেই আইপিএলে সর্বকালীন ইতিহাস গড়ে ফেললেন নারাইন

এই সেলিব্রেশনের পরিকল্পনা কিন্তু তিনি আগে থেকেই করে রেখেছিলেন বলে জানান ২০ বছরের তরুণ ক্রিকেটার। ম্যাচের পর তাঁকে বলতে শোনা যায়, ‘এটা আইপিএলে আমার প্রথম অর্ধশতরান। আমি আগেই ঠিক করে রেখেছিলাম যে আজকে যদি আমি রান পাই, তাহলে সেটা এমনভাবে উদযাপন করব।’

 

 

ওইদিন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। মুম্বই ইন্ডিয়ান্স শুরুতেই ধাক্কা খেলেও রায়ান রিকেলটন ও নমন ধীর ইনিংসের হাল ধরেন। গত ম্যাচের সেঞ্চুরিয়ন রিকেলটনকে ভাল ছন্দেও দেখাচ্ছিল। নিজের ইনিংসে পাঁচটি ছক্কা হাঁকিয়ে তিনি পল্টনদের রানের গতি বাড়ান। তবে নুর আমেদের বলে রিকেলটনকে সাজঘরে ফিরতে হয়। মুম্বই ইন্ডিয়ান্সের নমন ধীর একদিকে আগলে রাখেন। ৩৪ বল অর্ধশতরানও হাঁকান তিনি। তবে তিনি তেমন কোনও সঙ্গ না পাওয়ায় মুম্বই ১৫৯ রানেই থেমে যায়। 

আরও পড়ুন:- ২২ গজের লড়াই জিতে পাত পেড়ে বিরিয়ানি! জমে উঠল SRH বনাম KKR-র সোশ্যাল মিডিয়া যুদ্ধ

জবাবে সিএসকের হয়ে স্যামসনও অল্প রানে ফেরেন। উর্ভিল পটেল শুরুটা আক্রমণাত্মক মেজাজে করলেও বেশিদূর এগোতে পারেননি। তবে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ৯৮ রানের পার্টনারশিপ গড়ে কার্তিকই দলের জয় সুনিশ্চিত করেন। তিনি ৫৪ রানে অপরাজিত থাকেন।



Post Comment

You May Have Missed