Mamata Banerjee: ‘ববির মা ব্রাহ্মণ, বাবা মুসলমান, এটাই ভারতবর্ষ! ও আমার মাকেও রক্ত দিয়েছিল’ ফিরহাদ হাকিমের ভোট-প্রচারে আবেগঘন মমতা

Mamata Banerjee: ‘ববির মা ব্রাহ্মণ, বাবা মুসলমান, এটাই ভারতবর্ষ! ও আমার মাকেও রক্ত দিয়েছিল’ ফিরহাদ হাকিমের ভোট-প্রচারে আবেগঘন মমতা

Last Updated:

Mamata Banerjee: শুক্রবার কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী, বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমের সমর্থনে সভায় আবেগপ্রবণ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়! জানান, তাঁর মাকে তিন বোতল রক্ত দিয়েছিলেন ফিরহাদ হাকিম।

Mamata Banerjee and Firhad Hakim
Mamata Banerjee and Firhad Hakim

কলকাতা: দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারে কোনও খামতি রাখছেন না তৃণমূলনেত্রী। শুক্রবার দিনভর ছিল তাঁর কর্মসূচি। গোপালনগর মোড় থেকে পরমহংসদেব রোড পর্যন্ত পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে হাওড়া মধ্য বিধানসভার তৃণমূল প্রার্থীর সমর্থনে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলে জনসভা করেন। হরিসভা স্ট্রিট ক্রসিং থেকে কার্ল মার্ক্স সরণি পর্যন্ত পদযাত্রা কর্মসূচিও ছিল মমতার। শুক্রবার কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী, বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় ববির প্রচারে সেখানে মমতা বলেন, ‘‘ববিকে ভোট দেবেন না কি দেবেন না? আপনারা যদি ববিকে না ভোট দেন, তা হলে ববি আমার জায়গায় কাজ করবে কেন?’’

ভোট প্রচারের মধ্যেই আবেগঘন হয়ে পড়েন মমতা। বলেন, ‘আমার মায়ের অপারেশনের সময় রক্ত দিয়েছিল ববি। মায়ের তিন বোতল রক্ত লাগত। ববি বলেছিল, দিদি চিন্তা কোরো না। ববির সঙ্গে মায়ের রক্তের গ্রুপ ম্যাচ করেছিল। ও প্রাণ বাঁচিয়েছিল মায়ের। রক্তের সম্পর্ক আর কী? আমার মা যখন মারা গেলেন, তখনও অনেক কিছু সামলেছে ববি। আমি প্রথম ফোন ওকেই করি। কী করে ভুলব।’’

মমতার কথায়, ” ও আমার মাকে রক্ত দিয়েছে। ও আমার পরিবারের সদস্য। ওর মা ব্রাহ্মণ, বাবা মুসলমান। এটাই ভারতবর্ষ। ওর রক্তে হিন্দু আর মুসলমান। মা মারা যাওয়ার সময় বলেছিলাম, আমাকে শ্মশানে যেতে হবে। দাহকার্য করতে হবে। কাকে আর বলব। প্রথমেই ববির নাম মনে পড়েছে। ওকে বলেছিলাম, তুই গিয়ে বন্দোবস্ত কর। আমি সকলের সঙ্গে থাকি। সকলকে নিয়ে চলতে ভালবাসি। গরিব হোক বা যে যে সম্প্রদায়ের হোন, সকলে আমার কাছে সমান। সংকীর্ণ রাজনীতি কখনও করিনি।’’

ফিরহাদ হাকিমের ভোট প্রচারে বিজেপি-কে নিশানা করে মমতার আর্জি, ”বিজেপিকে একটা ভোট নয়। এসআইআর করেছে। তার পর এনআরসি করবে। ওদের ভোট দেবেন না। বাংলায় এনআরসি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata Banerjee: ‘ববির মা ব্রাহ্মণ, বাবা মুসলমান, এটাই ভারতবর্ষ! ও আমার মাকেও রক্ত দিয়েছিল’ ফিরহাদ হাকিমের ভোট-প্রচারে আবেগঘন মমতা

Post Comment

You May Have Missed