Maldah Mango Export: ৩ ম্যাজিক টিপস বদলে দিল সবকিছু! ৫০০ মেট্রিক টন ল্যাংড়া-হিমসাগর যাচ্ছে বিদেশ, আড়াই কোটির ধামাকায় খুশি মালদহের চাষিরা
Last Updated:
Maldah Mango Export: ছোট ছোট কিছু আধুনিক টিপস ব্যবহার করে তাক লাগিয়ে দিলেন মালদহের আমচাষিরা। এক্সপোর্ট কোয়ালিটির সম্পূর্ণ দাগহীন ও রাসায়নিকমুক্ত আম ফলিয়ে সরাসরি আন্তর্জাতিক রফতানিকারকদের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা, যার হাত ধরে এবার ঘরে আসবে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা।
মালদহ, জিএম মোমিন: মালদহের বিখ্যাত আম এবার আরও বড় পরিসরে পৌঁছতে চলেছে আন্তর্জাতিক বাজারে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদিত জেলার প্রায় ৫০০ মেট্রিক টন আম বিদেশে রফতানির পরিকল্পনা নেওয়া হয়েছে। যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের নামী রফতানিকারক সংস্থাগুলি এ নিয়ে উদ্যোগী হয়েছে। ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি, ফজলি, বৃন্দাবনি-সহ মালদহের একাধিক জনপ্রিয় প্রজাতির আম এই রফতানি তালিকায় রয়েছে।
এদিন মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে জেলার আমচাষি ও রফতানিকারক সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিদেশে রফতানিযোগ্য আমের গুণমান, উৎপাদন পদ্ধতি ও বাজার সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চাষিদের সরাসরি রফতানিকারকদের সঙ্গে যুক্ত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এক রফতানিকারক অঙ্কুশ সাহা জানান, “এতদিন অন্য রাজ্যের আম রফতানি করতে হত। এখন মালদহ জেলায় এক্সপোর্ট কোয়ালিটি আম হচ্ছে। প্রচুর চাহিদা রয়েছে মালদহের আমের।”
আমচাষি অনুপ প্রসাদ সাউ জানান, “কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শে ফ্রুট ব্যাগিং, স্টিকি ট্র্যাপ ও ফেরোমন টোপের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৩০০ গাছে কীটনাশকমুক্ত রফতানিযোগ্য আম উৎপাদন করেছি। আম বিদেশের বাজারে যাবে জেনে ভাল লাগছে।” ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, “এ বছর প্রথম দফায় জেলার প্রায় আড়াই কোটি টাকার আম বিদেশে রফতানির সম্ভাবনা রয়েছে।”
Maldah,West Bengal
Maldah Mango Export: ৩ ম্যাজিক টিপস বদলে দিল সবকিছু! ৫০০ মেট্রিক টন ল্যাংড়া-হিমসাগর যাচ্ছে বিদেশ, আড়াই কোটির ধামাকায় খুশি মালদহের চাষিরা



Post Comment