Kalna 108 Shiva Temple: পর্যটকদের পোয়াবারো, কালনার ১০৮ শিবমন্দির চত্বরে আসছে আমূল বদল! পা রাখলেই মিলবে বিখ্যাত ‘এই’ জিনিস
Last Updated:
Kalna 108 Shiva Temple: ঐতিহাসিক ১০৮ শিবমন্দির ও রাজবাড়ির শহর কালনার পর্যটন ও গ্রামীণ অর্থনীতিতে যোগ হতে চলেছে নতুন মাত্রা। কালনা মহকুমার ঐতিহ্যবাহী হস্তশিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে ১০৮ শিবমন্দির ও রাজবাড়ি সংলগ্ন চত্বরে একটি স্থায়ী হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: মন্দির নগরী কালনার পর্যটনে আসতে চলেছে নতুন মাত্রা। শুধু ১০৮ শিবমন্দির বা রাজবাড়ি ঘুরেই নয়, এবার এক জায়গায় মিলতে পারে কালনা মহকুমার ঐতিহ্যবাহী হস্তশিল্পের সম্ভারও। পরিকল্পনা রয়েছে, ১০৮ শিবমন্দির চত্বর ও রাজবাড়ি সংলগ্ন এলাকায় স্থায়ীভাবে গড়ে তোলা হবে হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা। সেখানে স্থান পেতে পারে জিআই স্বীকৃত নতুনগ্রামের বিখ্যাত কাঠের পুতুল, শোলার সূক্ষ্ম শিল্প, মাটির তৈরি নানা সামগ্রী, পাটের হস্তশিল্প-সহ কালনা মহকুমার বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পকর্ম।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন স্থানীয় শিল্পীরা তাঁদের তৈরি সামগ্রী সরাসরি পর্যটকদের কাছে বিক্রি করার সুযোগ পাবেন, তেমনই কালনায় বেড়াতে আসা মানুষও এক ছাদের নিচে জেলার ঐতিহ্যবাহী হস্তশিল্প দেখার ও কেনার সুযোগ পাবেন। এতে পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিও নতুন গতি পেতে পারে। কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার বলেন, “এখানে আমরা ট্যুরিজম যেহেতু আমরা ডেভলপ করার চেষ্টা করছি।
এই সম্ভাবনাকে সামনে রেখেই ১০৮ শিবমন্দির চত্বর ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। তিনি সম্ভাব্য স্থানগুলি ঘুরে দেখে পর্যটন পরিকাঠামো আরও উন্নত করা এবং হস্তশিল্পের স্থায়ী প্রদর্শনী গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। যদি এই পরিকল্পনা বাস্তবের রূপ পায়, তাহলে মন্দির নগরী কালনা শুধু তার ঐতিহাসিক স্থাপত্যের জন্যই নয়, বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্পের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হিসেবেও নতুন পরিচয় পেতে পারে।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
Kalna 108 Shiva Temple: পর্যটকদের পোয়াবারো, কালনার ১০৮ শিবমন্দির চত্বরে আসছে আমূল বদল! পা রাখলেই মিলবে বিখ্যাত ‘এই’ জিনিস
Post Comment