Kakoli Ghosh Dastidar Resigns From TMC: তৃণমূলের সব দলীয় পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার! শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পরের দিনই বড় সিদ্ধান্ত

Kakoli Ghosh Dastidar Resigns From TMC: তৃণমূলের সব দলীয় পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার! শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পরের দিনই বড় সিদ্ধান্ত

Last Updated:

লোকসভায় দলের মুখ্যসচেতকের পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে দেয় তৃণমূল৷ তার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব শুরু হয় তৃণমূল সাংসদের৷

তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷
তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷

তৃণমূল কংগ্রেসের সব দলীয় পদ থেকে ইস্তফা দিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ দলের সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে সমস্ত দলীয় পদ থেকে তৃণমূল সাংসদ ইস্তফা দিয়েছেন বলে খবর৷ গতকালই কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন বারাসতের তৃণমূল সাংসদ৷ তার আগে তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার৷

গত রবিবার বারাসত সাংগঠনিক জেলার সভপতি পদ ছাড়ার কথা ঘোষণা করেন কাকলি ঘোষ দস্তিদার৷ পরের দিনই সেই ইস্তফা গ্রহণ করে তাপস চট্টোপাধ্যায়কে বারাসত সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেয় দল৷ এতেই সম্ভবত সংঘাত আরও বাড়ে৷

এর পরই দলের মৌখিক নিষেধ উপেক্ষা করে গতকাল কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দেন কাকলি৷ পরে মুখ্যমন্ত্রী জানান, কাকলি ঘোষ দস্তিদার তাঁকে বলেছেন, এতদিনে স্বাধীনতা পেলাম৷ সেই বৈঠকে যোগ দেওয়ার পরের দিনই দলের সব পদ ছাড়লেন কাকলি৷

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয় কাকলি ঘোষ দস্তিদারকে৷ কিন্তু বিধানসভা ভোটে দলের বিপর্যয়ের পরই কাকলিকে সরিয়ে দিয়ে ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পুরনো দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়৷ তার পর থেকেই তৃণমূলের সঙ্গে কাকলির সংঘাত বাড়তে থাকে৷

বিস্তারিত আসছে…

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kakoli Ghosh Dastidar Resigns From TMC: তৃণমূলের সব দলীয় পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার! শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পরের দিনই বড় সিদ্ধান্ত

Previous post

Savings tips: মাসের শেষে সব খরচ হয়ে যায়? ৫০-৩০-২০, এনভেলপ নাকি জিরো বাজেটিং টাকা বাঁচানোর সেরা উপায় কী?

Next post

Success Story: অর্থাভাবকে বুড়ো আঙুল দেখিয়ে স্বপ্নপূরণ, ভারত সরকার দিল বড় পুরস্কার! ঝালদার ২২ বছরের যুবক এখন সকলের গর্ব

Post Comment

You May Have Missed