India Bangladesh Trade News: সীমান্তে কমবে যানজট, বাড়বে বাণিজ্যের গতি! মহদিপুর স্থলবন্দর নয়া রূপে সাজাতে কী কী পরিকল্পনা? জানুন

Last Updated:

India Bangladesh Trade News: মালদহের মহদিপুর স্থলবন্দরে কাটল দীর্ঘদিনের জমি জটিলতা। ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার হাতে প্রথম পর্যায়ের জমি তুলে দেওয়ার পর এবার সীমান্তে বাণিজ্যের গতি বাড়াতে আধুনিক আইসিপি তৈরির কাজ শুরু হচ্ছে।

+

মালদহের মহদিপুর সীমান্ত

মালদহ, জিএম মোমিন: জমি জটিলতার অবসান ঘটিয়ে এবার আধুনিক পরিকাঠামোয় নতুন রূপ পেতে চলেছে ভারত-বাংলাদেশ সীমান্তের মালদহের মহদিপুর স্থলবন্দর। আন্তর্জাতিক বাণিজ্য ও সীমান্ত পারাপারের পরিষেবায় গতি আনতে মহদিপুর স্থলবন্দরকে ইন্টিগ্রেটেড চেক পোস্ট বা আইসিপি আওতায় আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রাপোল স্থলবন্দরের ধাঁচে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত আইসিপির জন্য মোট প্রায় ২৫ একর জমি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৬.৭০ একর জমি আনুষ্ঠানিকভাবে ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হল।

Previous post

বকখালি সমুদ্র সৈকতে সাক্ষাৎ ‘মৃত্যুদূত’…! বালিতে এঁকেবেঁকে যাচ্ছে বিষধর কালকেউটে সাপ, দেখেই হুড়োহুড়ি পর্যটকদের মধ্যে, তারপর?

Next post

Eco-Friendly Rakhi: কচুরিপানা, কুমড়োর বীজ দিয়ে তৈরি হচ্ছে রাখি, হু-হু করে বাড়ছে চাহিদা! দুর্মূল্যের বাজারে একপিস কত টাকায় মিলছে জানেন?

Post Comment

You May Have Missed