IMD Kalbaishakhi Alert: কালবৈশাখী আসছে…! ৬০ কিমি বেগে প্রবল ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ তীব্র বৃষ্টিতে তছনছ হবে কোন কোন জেলা? জানাল IMD
★সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা হুগলি পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।



Post Comment