Har Ghar Tiranga: রেকর্ড ভাঙা বিক্রি, দেশপ্রেমের আবেগে ক্যাশবাক্স ফুলেফেঁপে জয়ঢাক! তিরঙায় কীভাবে ঘুরে গেল ভাগ্যের খেলা? দেখুন

Har Ghar Tiranga: রেকর্ড ভাঙা বিক্রি, দেশপ্রেমের আবেগে ক্যাশবাক্স ফুলেফেঁপে জয়ঢাক! তিরঙায় কীভাবে ঘুরে গেল ভাগ্যের খেলা? দেখুন

Last Updated:

Har Ghar Tiranga: স্বাধীনতা দিবসের আগে তমলুকে তেরঙার রেকর্ড বিক্রি! ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির প্রভাবে ক্যাশবাক্স ফুলেফেঁপে উঠছে। লালে লাল পতাকা প্রস্তুতকারক ও বিক্রেতারা। লাক্ষ লক্ষ টাকার ব্যবসা করে মুখে চওড়া হাসি সকলের। দেশপ্রেমের আবেগে যেন সাক্ষাৎ মা লক্ষ্মীর দর্শন পেয়েছেন সকলে।

+

হর ঘর তিরঙা কর্মসূচির জেরে একধাক্কায় বেড়েছে পতাকার বিক্রি

তমলুক, সৈকত শী: দেশজুড়ে এখন এক অন্যরকম উৎসবের আমেজ। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির ডাকে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন কোটি কোটি দেশবাসী। তবে এই অভূতপূর্ব উদ্দীপনার নেপথ্যে লুকিয়ে রয়েছে আরও একটি গভীর আনন্দের গল্প, যা কেবল দেশপ্রেমেই সীমাবদ্ধ নয়, ছুঁয়ে গিয়েছে দেশের হাজার হাজার মানুষের রুজি-রুটি। দেশজুড়ে জাতীয় পতাকার চাহিদা একধাক্কায় বহু গুণ বেড়ে যাওয়ায় এখন খুশির ঝিলিক ভারতের পতাকা প্রস্তুতকারক ও বিক্রেতাদের মুখে। সেই খুশির ঝিলিক পূর্ব মেদিনীপুর জেলার তমলুকেও। তমলুক শহর ও শহরতলীর বিভিন্ন দোকানে দেদার বিক্রি হচ্ছে পতাকা।

Previous post

মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে

Next post

ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

Post Comment

You May Have Missed