Election counting: গণনাকর্মীদের জন্য কড়া নির্দেশ কমিশনের! গণনায় গাফিলতি হলেই কড়া শাস্তি, দিতে হবে মুচলেকা

Election counting: গণনাকর্মীদের জন্য কড়া নির্দেশ কমিশনের! গণনায় গাফিলতি হলেই কড়া শাস্তি, দিতে হবে মুচলেকা

Last Updated:

Election counting: ভোট গ্রহণের পরে এবার গণনা নিয়েও কড়া পদক্ষেপ করতে চলেছে কমিশন। গণনা কেন্দ্রের ভেতরে ও বাইরে যারা দায়িত্বে থাকবেন তাদের থেকে নেওয়া হবে মুচলেকা। সেই এলাকায় কোনও ভুল বা গাফিলতি হলে দায়িত্ব নিতে হবে ওই কর্মীদেরই।

বড় সিদ্ধান্ত কমিশনের
বড় সিদ্ধান্ত কমিশনের

কলকাতা: ভোটের পর এবার গণনা নিয়েও কড়া হুঁশিয়ারি কমিশনের। গণনা কেন্দ্রের ভেতরে ও বাইরে যারা দায়িত্বে থাকবেন তাদের থেকে নেওয়া হবে মুচলেকা। সেই এলাকায় কোনও ভুল বা গাফিলতি হলে দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট আধিকারিক বা কর্মীদের।

সেই সঙ্গে গণনা কেন্দ্রের ভেতরে কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, কাউন্টিং সুপারভাইজার বা যারা কম্পাইলেশন করবেন তাদের সবাইকে দিতে হবে মুচলেখা। সেই সঙ্গে বাইরে যারা পুলিশের আধিকারিকের কাজ করবেন তাদেরকেও একই ভাবে দিতে হবে মুচলেখা।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, “গণনা চলাকালীন সময়ে কোন আধিকারিকের কম্পাইলেশনে কোনও রকম ভুল হলে সংশ্লিষ্ট কর্মীর চাকরি যাবে। গণনা কেন্দ্রে ভেতরে বা বাইরে যারাই কাজ করবেন সবার থেকেই মুচলেখা নেওয়া হবে”।

সেই সঙ্গে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে আরও কড়াকড়ি নির্দেশ এবার নবান্নের। গণনা না হওয়া পর্যন্ত প্রত্যেকদিন দিনে দুবার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের স্ট্রং রুম পরিদর্শনে যেতে হবে। পরিদর্শনে গিয়ে খুঁটিনাটি দেখতে হবে। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ মুখ্য সচিবের দফতরের। সিসিটিভি কিছু সময় বন্ধ হয়ে যাচ্ছে বলে বারবার অভিযোগ উঠছে। সিসিটিভি-র উপর নজরদারি করতে হবে। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Election counting: গণনাকর্মীদের জন্য কড়া নির্দেশ কমিশনের! গণনায় গাফিলতি হলেই কড়া শাস্তি, দিতে হবে মুচলেকা

Previous post

Professional Course: বেকারত্ব ঘুচিয়ে দেবে পোষ্যরা, মাস শেষে উপচে পড়বে পকেট! এই একটি কোর্স ঘুরিয়ে দেবে আপনার ভাগ্যের খেলা

Next post

West Medinipur News: চতুর্থবার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়—নেত্রীর জয়ের আকাঙ্ক্ষায় রাতভর মহাযজ্ঞ দাঁতনে

Post Comment

You May Have Missed