Election Commission on West Bengal Assembly Elections 2026: প্রথম দফা ভোটের আগে বাংলার ছয় জেলা চিহ্নিত ‘অতি স্পর্শকাতর’, কড়া নজর নির্বাচন কমিশনের

Election Commission on West Bengal Assembly Elections 2026: প্রথম দফা ভোটের আগে বাংলার ছয় জেলা চিহ্নিত ‘অতি স্পর্শকাতর’, কড়া নজর নির্বাচন কমিশনের

Last Updated:

Election Commission on West Bengal Assembly Elections 2026: হিংসামুক্ত ভোট নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নির্বাচন কমিশনের, আগাম গ্রেফতার ও ধরপাকড়ের নির্দেশ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কলকাতা: প্রথম দফার ভোটকে সামনে রেখে কড়া নজরদারিতে ভারতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যের ছয়টি জেলা– মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং উত্তর দিনাজপুর অতি স্পর্শকাতর ও অতি সংবেদনশীল হিসেবে চিহ্নিত হয়েছে।

গত ১৫ বছরের নির্বাচনী ইতিহাস খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। লক্ষ্য একটাই, রাজ্যে সম্পূর্ণ হিংসামুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। সেই কারণে এবার কোনও ঝুঁকি নিতে রাজি নয় কমিশন।

আরও পড়ুন: ভোট প্রচারে গিয়ে হতবাক বিজেপি প্রার্থী! বীজপুরে সব বাড়ির দরজায় ঝুলছে তালা, কেন? দাবি, উত্তর জানে তৃণমূল

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সম্ভাব্য অশান্তি রুখতে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেসব ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, তাঁদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, যেসব দুষ্কৃতীরা অতীতে ভোটের সময় অশান্তি সৃষ্টি করেছে, তাঁদের আগাম আটক করার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের। সব মিলিয়ে, প্রথম দফার ভোটের আগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Election Commission on West Bengal Assembly Elections 2026: প্রথম দফা ভোটের আগে বাংলার ছয় জেলা চিহ্নিত ‘অতি স্পর্শকাতর’, কড়া নজর নির্বাচন কমিশনের

Previous post

এয়ারটেল গ্রাহকদের জন্য দুঃসংবাদ ! দাম বাড়ল জনপ্রিয় রিচার্জ প্ল্যানের, হতাশ ব্যবহারকারীরা

Next post

West Bengal Assembly Election 2026 Live : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কোনও খবর মিস করতে চান না ? এবিপি লাইভ বাংলায় পাবেন LIVE

Post Comment

You May Have Missed