Ek Ped Maa Ke Naam: রাজ্যে রোপণ করা হবে ১.১ কোটি চারাগাছ! ৫ জুন ‘মীয়ের নামে একটি গাছ’ কর্মসূচির আয়োজন

Ek Ped Maa Ke Naam: রাজ্যে রোপণ করা হবে ১.১ কোটি চারাগাছ! ৫ জুন ‘মীয়ের নামে একটি গাছ’ কর্মসূচির আয়োজন

Last Updated:

Ek Ped Maa Ke Naam: সূত্রের খবর, কলকাতার এই বিশেষ YOGA DAY অনুষ্ঠানে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। রেড রোড সংলগ্ন জায়গাতেই মূল অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘‘স্বাস্থ্য দফতরের অধীনে থাকা আয়ুষ দফতর এবং ক্রীড়া দফতর মিলে এ রাজ্যে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উৎসবের মত পালিত হবে।’’

বিশ্ব পরিবেশ দিবস
বিশ্ব পরিবেশ দিবস

কলকাতা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ পশ্চিমবঙ্গ সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে ৫ জুন ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত রাজ্যব্যাপী বৃক্ষরোপণ অভিযান—”একটি গাছ মায়ের নামে”—এর সূচনা করেছে; এই উদ্যোগটি কেন্দ্রের “এক পেড় মা কে নাম” (Ek Ped Maa Ke Naam) অভিযানের সাথে সামঞ্জস্যপূর্ণ।

জানা গিয়েছে, এই কর্মসূচির মূল লক্ষ্য হল জেলা, পুরসভা এবং বিধানসভা কেন্দ্রজুড়ে ব্যাপক হারে চারাগাছ রোপণের মাধ্যমে রাজ্যের সবুজ আচ্ছাদন বৃদ্ধি করা এবং পরিবেশ সচেতনতা জাগিয়ে তোলা।

রাজ্যের জন্য মোট ১.১ কোটি চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাগুলো হলো—জেলা/কেএমসি (KMC) স্তরে প্রায় ৫,০০০টি, ব্লক স্তরে ১০০টি, পুরসভা স্তরে ২০০টি, পৌরনিগম/বোরো স্তরে ৩০০টি এবং প্রতিটি বিধানসভা কেন্দ্রে ১,০০০টি চারাগাছ।

এই কর্মসূচি বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় বজায় রাখার জন্য জেলা প্রশাসন, বন দপ্তরের আধিকারিকবৃন্দ, বিভিন্ন পৌরসভা, বিদ্যালয়সমূহ, ইকো-ক্লাব এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। বনবিভাগীয় আধিকারিকরা (DFOs) এই কর্মসূচির ‘নোডাল অফিসার’ হিসেবে দায়িত্ব পালন করবেন; পাশাপাশি জেলাশাসকদের অবশ্যই অতিরিক্ত জেলাশাসক (ADM) পদমর্যাদার একজন করে সমন্বয়কারী নিয়োগ করতে হবে।

কর্মসূচির সুষ্ঠু ও নির্বিঘ্ন রূপায়ণ নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক প্রচার চালানো এবং অবিলম্বে প্রস্তুতিমূলক সভার আয়োজন করার জন্যও ওই বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ১২ বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের নেওয়া নানান সেবামূলক কর্মসূচির সঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারও যে একসাথে সেবামূলক কাজে অংশ নেবে সে কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন বিশ্ব যোগ দিবসও পালন করবে নতুন সরকার৷ জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Ek Ped Maa Ke Naam: রাজ্যে রোপণ করা হবে ১.১ কোটি চারাগাছ! ৫ জুন ‘মীয়ের নামে একটি গাছ’ কর্মসূচির আয়োজন

Post Comment

You May Have Missed