Crude Oil Price : ভারতের সমস্যার কি সমাধান? ক্রুড অয়েলের দামে বড় পতন, এবার LPG-র ঘাটতির আশঙ্কাও কমবে

Crude Oil Price : ভারতের সমস্যার কি সমাধান? ক্রুড অয়েলের দামে বড় পতন, এবার LPG-র ঘাটতির আশঙ্কাও কমবে

Last Updated:

Crude Oil Price : আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দামে বড় পতন হয়েছে। আমেরিকা-ইরান শান্তি চুক্তির আশায় কমেছে তেলের দাম, ফলে ভারতে LPG-র ঘাটতির আশঙ্কাও অনেকটাই কমতে পারে।

ক্রুড অয়েলের দামে বড় পতন
ক্রুড অয়েলের দামে বড় পতন

কলকাতা: অপরিশোধিত তেলের দামে বড় পতন দেখা গিয়েছে। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা বাড়ায় সোমবার আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম প্রায় দু’সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার ৪.৫৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৮.৮৩ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডও ৪.৭৩ শতাংশ পড়ে ব্যারেল প্রতি ৯২.০৩ ডলারে লেনদেন করতে দেখা গিয়েছে। ৭ মে-র পর এই প্রথম এত নীচে নামল দুই ধরনের ক্রুডের দাম। তেলের দামে এই বড় পতন ভারতের জন্য স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে।

ভারতের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয় হল, সম্ভাব্য এই চুক্তির ফলে Strait of Hormuz নিয়ে তৈরি হওয়া সঙ্কট অনেকটাই কাটতে পারে। উত্তেজনা শুরু হওয়ার আগে বিশ্বের প্রায় পাঁচ ভাগের এক ভাগ তেল ও LNG এই সমুদ্রপথ দিয়েই পরিবহণ করা হত। এই রুট স্বাভাবিক হলে ভারতে তেল ও গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্নভাবে চলবে। ফলে দেশে LPG-র ঘাটতির আশঙ্কাও অনেকটাই কমবে এবং সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

আমেরিকা-ইরান শান্তির আশায় ভাঙল তেলের দাম

আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা বাড়তেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর বাজারে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, দুই দেশ একটি সমঝোতা স্মারক (MoU) নিয়ে “অনেকটাই আলোচনা শেষ” করে ফেলেছে। এই চুক্তি হলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ আবার সম্পূর্ণ নিরাপদ হয়ে উঠতে পারে।

তবে বিশেষজ্ঞদের মতে, এখনই পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, তিনি তাঁর প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনও চুক্তি করতে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। কারণ Strait of Hormuz-এ চলাচল সংক্রান্ত জটিলতা-সহ একাধিক বিষয়ে এখনও দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়ে গিয়েছে।

Previous post

আধার কার্ডে মোবাইল নম্বর Update না থাকলে কী সমস্যা হতে পারে? জেনে নিন না হলে সমস্যায় পড়তে হতে পারে

Next post

সরকারের একাধিক প্রকল্পের টাকা আসবে DBT-র মাধ্যমে! কিন্তু অধিকাংশ মানুষই জানেন না এটা কী ?

Post Comment

You May Have Missed