Chandranath Rath: সংগ্রহ করা হয়েছে ২০টির বেশি ফুটেজ, চলছে ম্যাপিং… কোন পথ দিয়ে পালিয়েছে আততায়ীরা, সক্রিয় পুলিশ সিআইডি
Last Updated:
Chandranath Rath Case: শুভেন্দুর আপ্ত সহায়ক খুনে চন্দ্রনাথ রথ খুনে গুলিবিদ্ধ গাড়ির চালক বুদ্ধদেব বেড়াকে রাত ১১.৪০ নাগাদ অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে ওই বেসরকারি হাসপাতাল চত্বর।
কলকাতা: চন্দ্রনাথ খুনের ঘটনায় ২০টির বেশি সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করার পরে এই মুহূর্তে পুলিশ সেগুলো ম্যাপিং করার কাজ করছে। এই ২০টি ফুটেজ ম্যাপিং করেই দেখা হচ্ছে কোন পথ দিয়ে পালিয়েছে আততায়ীরা। পুলিশ তদন্ত নেমে চাঞ্চল্যকর একটি তথ্য পায়। খুনের ঘটনায় চার চাকা ব্যবহার করার কারণ, চন্দ্রনাথের গাড়ির স্পিড স্লো করানো।একটি বাইক শুধুমাত্র ব্যবহার করা হয়েছিল চন্দ্রনাথকে গুলি করার জন্য। অপর একটি বাইক ব্যবহার করা হয়েছিল চার চাকায় থাকা ওই ব্যক্তিকে বাইকে তুলে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার জন্য।
শুভেন্দুর গাড়িচালক বুদ্ধদেবের ডান হাত ও জয়েন্ট হাড়ে গুলি লাগে। লিভারে একটা গুলি লাগে, গুলি লাগে ফুসফুসেও। এই জায়গায় গুলি লাগলে ক্ষত বেশি হয়, রক্তক্ষরণও বাড়ে। গুলি বেরোলেও চিন্তা থাকছেই। খুবই সংকটজনক সেই চালক। জ্ঞান ফিরলে আজকেই বয়ান রেকর্ড হবে বুদ্ধদেব বেরার। প্রত্যেকটি গুলি ডান দিক দিয়ে লেগেছে বলে এমনটাই প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে।
শুভেন্দু অধিকারী চন্দ্রনাথের মৃত্যুর ঘটনায় বলেন, ‘‘এই মুহূর্তে আমরা চূড়ান্ত কিছু বলছি না ৷ ডিজি সিদ্ধিনাথ গুপ্ত এডিজি এবং আইজি-কে নিয়ে নিজে এসেছিলেন ৷ তাঁরা আমাকে এবং সুকান্তবাবুকে আশ্বস্ত করেছেন, পুলিশ সিসিটিভি-র সূত্রে গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে ৷ খুব শিগগরিই দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলেও আমাদের আশ্বস্ত করা হয়েছে ৷ এটা ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিত খুন ৷ গত দু-তিন দিন ধরে রেইকি করা হয়েছিল ভুয়ো নম্বর প্লেট লাগানো গাড়ি নিয়ে ৷ আমরা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের অনুরোধ করব আইন হাতে তোলার দরকার নেই ৷ দু-তিন দিনের মধ্যেই বিজেপি সরকার দায়িত্ব নেবে ৷ এই ঘটনা যাতে অভয়ার মতো বিচারহীন না হয়ে থাকে, সেই ব্যবস্থা আমরা করব ৷ আমরা মনে করি এর সঙ্গে হয়তো রাজনীতির যোগ থাকতে পারে ৷ তবে আমরা এখনই চূড়ান্ত কিছু বলছি না ৷ চন্দ্রর পরিবারের দায়িত্ব আমরা নেব ৷ তৃণমূল কী বলেছে, আমরা তার উত্তর দেব না ৷ আমরা পুলিশের ডিজি-র উপরে আস্থা রাখছি ৷’’
Kolkata [Calcutta],Kolkata,West Bengal




Post Comment