BSNL নিয়ে এল সস্তার প্ল্যান, সুপার ফাস্ট ইন্টারনেটের সঙ্গে আনলিমিটেড কলিং এই দামে

BSNL Mobile Recharge Plan : ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য দারুণ প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL। এবার আপনি দুরন্ত গতির ইন্টারনেটের পাশাপাশি পাবেন যতখুশি কলিং ছাড়াও OTT অ্য়াপসের সুবিধা। ভারত সঞ্চার নিগমের এই প্ল্যান ভারতনেট ফাইবারের (BharatNet Fiber) অংশ। এ ছাড়াও দীপাবলির জন্য গ্রাহকদের বেশকিছু আলাদা প্ল্যান দিচ্ছে কোম্পানি।

কত টাকার প্ল্যান দিচ্ছে কোম্পানি ?
মূলত, গ্রামের ব্যবহারকারীদের কথা ভেবেই এই প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি। এই ব্রডব্যান্ড মাসিক প্ল্যান নিতে আপনাকে দিতে হবে ২৫৯ টাকা। এই মাসিক প্ল্যানে আপনি পাবেন ২৫ mbps পর্যন্ত গতির আনলিমিটেড ইন্টারনেট। এ ছাড়াও ইউজাররা এতে পাবেন যতখুশি কলিংয়ের সুবিধা। সবথেকে বড় বিষয়, এই প্ল্যানের সঙ্গে বিনামূল্য়ে হোম ইনস্টলেশনের সুবিধা পাবেন আপনি। সঙ্গে থাকছে মডেম। এই প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন ওয়েবস ওটিটি অ্য়াপের সুবিধা।

দীপাবলিতে কী সুবিধা দিচ্ছে BSNL ?
কোম্পানি তাদের ৩৬৫ দিনের ২৭৯৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ অতিরিক্ত ৩০ দিনের বৈধতা দিচ্ছে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্ল্যানটিতে সারা ভারতে আনলিমিটেড ভয়েস কলিং ও ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা রয়েছে। আপনি এখানে দিনে ৩জিবি হাই স্পিড ডেটা ছাড়াও ১০০টি ফ্রি SMS-এর সুবিধা পাবেন। প্ল্যানে এখন সব মিলিয়ে ৩৯৫ দিনের ভ্য়ালিডিটি পাবেন আপনি। 

সম্প্রতি সস্তায় যত খুশি কলের পাশাপাশি ৩০০ জিবি ডেটার অফার নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL । এতে আপনি পাবেন এক মাসের ভ্যালিডিটি। লাখ-লাখ গ্রাহকদের কথা মাথায় রেখে এই প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই প্ল্যান সম্পর্কিত পোস্ট করেছে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম কোম্পানি। যেখানে সংস্থা জানিয়েছে, সারা ভারতে রোমিং পাওয়া যাবে এই মাসিক প্ল্যানে। আপনি কেবল ৩৪৯ টাকা দিলেই পেয়ে যাবেন এই প্ল্যানের সুবিধা। কোম্পানি এতে দিচ্ছে ২৮ দিনের মেয়াদ। 

এখানে থাকছে কী কী সুবিধা ?
BSNL-এর ৩৪৯ টাকার ২৮ দিনের প্যাকে আপনি পাবেন ৩০০ জিবি ডেটা। সঙ্গে দিনে ১০০টি করে SMS ছাড়াও যত খুশি কলিংয়ের সুবিধা পাবেন আপনি। এখানে সারা দিনে ডেটা ব্যবহার করার কোনও ঊর্ধবসীমা নেই। যার অর্থ গ্রাহক যতখুশি ডেটা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন : ৩০০ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে এই দারুণ প্ল্যান

 

Post Comment

You May Have Missed