BSNL-এ দারুণ খবর, ২ বছরে রাজস্ব বেড়ে ২৫,০০০ কোটি, বড় ঘোষণা মন্ত্রীর

BSNL-এ দারুণ খবর, ২ বছরে রাজস্ব বেড়ে ২৫,০০০ কোটি, বড় ঘোষণা মন্ত্রীর

BSNL News Update : এক সময় অচলাবস্থা শুরু হওয়া BSNL এখন ঘুরে দাঁড়িয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানির এই পরিসংখ্যন বলছে, কোম্পানি রাজস্ব বেড়ে ২৫,০০০ কোটি টাকায় পৌঁছেছে। সম্প্রতি খোদ কেন্দ্রীয় মন্ত্রীর মুখে শোনা গিয়েছে এই তথ্য। 
 
দীর্ঘদিন পর লাভের মুখ দেখেছে কোম্পানি
 এর আগে ১৭ বছর পর লাভের মুখ দেখে বিএসএএল। বেসরকারি কোম্পানিগুলি মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করতেই কম ট্যারিফ রাখে BSNL । যার ফলে রাতারাতি বহু গ্রাহক রাষ্ট্রায়ত্ত কোম্পানির দিকে চলে আসে। এখনও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে কোম্পানি। যার ফল দেখা যাচ্ছে হাতেনাতে। তবে কম ট্যারিফ রাখলেও এখন রিচার্জের ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে কোম্পানি। 

একেবারে ঘুরে দাঁড়িয়েছে কোম্পানি
ভারতীয় টেলিকম বাজারে একসময় পিছিয়ে পড়া রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল (BSNL) এবার এক অভূতপূর্ব পুনরুত্থানের সাক্ষী হচ্ছে। গত দুই বছরে সংস্থার আয় এবং কার্যক্ষমতা এক লাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি জানিয়েছেন, গত দুই বছরে BSNL-এর রাজস্ব ২১,০০০ কোটি টাকা থেকে ২৫% বৃদ্ধি পেয়ে ২৫,০০০ কোটি টাকায় পৌঁছেছে।

আরও কোথায় বৃদ্ধি
বিএসএএল-এর আর্থিক খাতা বলছে, শুধু রাজস্বই নয় সংস্থার EBITDA মার্জিনও এই সময়ে মাত্র ৫০ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৭,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা টেলিকম ক্ষেত্রে একটি বিশাল সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

কেন এই অবিশ্বাস্য পরিবর্তন ?
কেন্দ্রীয় মন্ত্রকের মতে, মূলত তিনটি বড় পরিবর্তনের কারণে BSNL-এর এই ভোলবদল সম্ভব হয়েছে:
১. কাঠামোগত সংস্কার: পুরনো ও জরাজীর্ণ পরিকাঠামো বদলে ফেলা।
২. বেসরকারি ধাঁচে কর্মসংস্কৃতি: সরকারি ঢিলেঢালা ভাব কাটিয়ে বেসরকারি কর্পোরেট সেক্টরের মতো নিয়মানুবর্তিতা ও কাজের চাপ তৈরি করা।
৩. পরিকাঠামোগত আধুনিকীকরণ: টাওয়ারের কার্যক্ষমতা বাড়ানো।

এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি বলেন, “আমরা অত্যন্ত নিয়ম মেনে শৃঙ্খলার সঙ্গে এই পুনরুজ্জীবনের কাজ শুরু করেছিলাম। আজ তার ফল হাতেনাতে মিলছে- শক্তিশালী আর্থিক স্থিতি, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও ভারতের প্রত্যন্ত কোণে কোণে পৌঁছে যাওয়া সংযোগ।”

গ্রামীণ ভারতের জন্য ‘১ টাকার সিম’ ও পোস্ট অফিসের সাহায্য
গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ও প্রত্যন্ত গ্রামে নেটওয়ার্ক পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে BSNL।

১ টাকার সিম কার্ড: সাধারণ মানুষ যাতে অত্যন্ত কম খরচে BSNL-এর পরিষেবা পরীক্ষা করে দেখতে পারেন, তার জন্য ইন্ডিয়া পোস্টের মাধ্যমে মাত্র ১ টাকায় সিম কার্ড দেওয়া হচ্ছে।

পোস্টম্যানদের মাধ্যমে প্রচার: গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ডাক বিভাগের কর্মীরা BSNL-এর উন্নত পরিষেবার কথা সাধারণ মানুষকে বোঝাচ্ছেন।

সস্তা ট্যারিফ প্ল্যান: বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় BSNL-এর রিচার্জ প্ল্যান এখনও অনেক বেশি সাশ্রয়ী।

প্রযুক্তিতে ভারত এখন বিশ্বের পঞ্চম দেশ
BSNL-এর হাত ধরে প্রযুক্তি ক্ষেত্রে এক বড় মাইলফলক ছুঁয়েছে ভারত। মাত্র এক বছরের মধ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪জি নেটওয়ার্ক প্রায় ১,০০,০০০ টাওয়ারে চালু করা হয়েছে। মন্ত্রী দাবি করেছেন, এই প্রযুক্তি এখন আন্তর্জাতিক মানের সমতুল্য। এর ফলে ভারত বিশ্বের মাত্র পঞ্চম দেশ হিসেবে এই স্তরের গভীর দেশীয় ৪জি প্রযুক্তি তৈরি করার গৌরব অর্জন করল।

টাওয়ারের আধুনিকীকরণ
আগে অন্ধ্রপ্রদেশের মতো বহু রাজ্যে BSNL টাওয়ারের আপটাইম বা সচল থাকার হার ছিল মাত্র ৭৫%। সেটাকে বাড়িয়ে ৯৫%-এ নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য দেশজুড়ে প্রায় ৫০,০০০ টাওয়ারের ব্যাটারি বদলানো হয়েছে, পাওয়ার প্ল্যান্টের আধুনিকীকরণ করা হয়েছে এবং পুরনো তার বা কেবল পরিবর্তন করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সস্তা প্ল্যান এবং দেশীয় ৪জি-র ওপর ভর করে BSNL যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে, তাতে আগামী দিনে বেসরকারি টেলিকম সংস্থাগুলির (Jio, Airtel, Vi) কড়া টক্করের মুখে পড়তে হতে পারে।

আরও পড়ুন : BSNL দিচ্ছে দিনে ২.৫ জিবি ডেটা, যত খুশি কলিং, কত টাকায় জানেন ?

 

Previous post

Do You Know: বাড়িতে কত গ্রাম সোনা আইনত রাখতে পারেন ? কত সোনা রাখলে জেলও হতে পারে ?

Next post

Herbal Clothing: রান্নাঘরের ফেলনা উপাদানেই তৈরি হচ্ছে জামা-কাপড়ের টেকসই রঙ! পুরোটাই উপকারের, বাঁকুড়ার এই ভেষজ ফর্মুলায় চমকে যাবেন আপনিও

Post Comment

You May Have Missed