Annapurna Yojana: চরম স্বার্থপরতার যুগে মানবিকতার অনন্য নজির! অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকতেই অসুস্থ পড়শির হাতে তুলে দিলেন সুস্মিতা

Last Updated:

Annapurna Yojana: সরকারি ভাতার টাকা নিজের সংসারে খরচ না করে মরণাপন্ন প্রতিবেশীর ওষুধের জন্য বিলিয়ে দিলেন রায়গঞ্জের কালীতলার এক বধূ। গত ৭ বছর ধরে জটিল রোগে ঘরবন্দি শংকর চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন সুস্মিতা বিশ্বাস। সাধারণ ঘরের এই গৃহবধূর উদার মানসিকতাকে সেলাম জানিয়েছেন স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী ও জেলা নেতৃত্ব।

রায়গঞ্জে অন্নপূর্ণা যোজনার টাকা অসুস্থ প্রতিবেশীর হাতে তুলে দিচ্ছেন গৃহবধূ সুস্মিতা বিশ্বাস
রায়গঞ্জে অন্নপূর্ণা যোজনার টাকা অসুস্থ প্রতিবেশীর হাতে তুলে দিচ্ছেন গৃহবধূ সুস্মিতা বিশ্বাস

রায়গঞ্জ, উত্তর দিনাজপুর: ‘বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই তো প্রকৃত ধর্ম।’ আজকের এই চূড়ান্ত ব্যস্ত ও আত্মকেন্দ্রিক যুগে কবি শঙ্খ ঘোষের সেই মানবিক আহ্বানকে যেন অক্ষরে অক্ষরে সত্যি করে দেখালেন উত্তর দিনাজপুরের এক সাধারণ গৃহবধূ। নিজের অভাব-অনটনকে ভুলে, এক চরম অসুস্থ প্রতিবেশীর সাহায্যে যেভাবে তিনি হাত বাড়িয়ে দিলেন, তা দেখে আজ ধন্য ধন্য করছে গোটা রায়গঞ্জ শহর।

Post Comment

You May Have Missed