কমলা-হলুদ সতর্কতা, উদ্বেগ বাড়িয়ে আজ ফের ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কলকাতা: উদ্বেগ বাড়িয়ে আজ ফের প্রবল বর্ষণের আশঙ্কা রাজ্যজুড়ে। হলুদ ও কমলা সতর্কতা জারি হয়েছে দুই বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের ১৩ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন, DJ-মামলায় কাল টেস্ট, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার এজলাসে শুনানি ?
রাজস্থান থেকে বিহার পর্যন্ত মৌসুমী অক্ষরেখা যেটি হরিয়ানা এবং উত্তরপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত। আজ উত্তরবঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টির কমলা সতর্কতা; দুর্যোগের আশঙ্কা। পার্বত্য এলাকায় ধস নামবে; নীচু এলাকা প্লাবিত হবার আশঙ্কা! বাড়বে নদীর জল স্তর। উইকেন্ডে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আপাতত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে।
দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি না হলে গরম অস্বস্তি থাকবে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই বর্ধমানে। এই জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। মঙ্গলবার থেকে ঝড় ও বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার পূর্ব বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদে বৃষ্টি বেশির আশঙ্কা।
বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া বাঁকুড়া জেলাতে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। বজ্রপাতের আশঙ্কা থাকবে।
শুক্রবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। কলকাতায় সপ্তাহান্তে ভারী বৃষ্টির আশঙ্কা। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। কখনো মেঘলা আকাশ। গরম এবং অস্বস্তি বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা বেশ কিছু জেলাতে। দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অত্যন্তভারী বৃষ্টির লাল সর্তকতা। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সর্তকতা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। দার্জিলিং সহ বাকি জেলাতেও ভারী বৃষ্টি হলুদ সতর্কতা। মঙ্গলবারেও অতি বৃষ্টির কমলা সতর্কতা উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির আলিপুরদুয়ার ,কোচবিহার জেলাতে অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত।
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এলাকাতে। বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে। বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতেও ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা। বৃহস্পতিবার এও ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গে। উইকেন্ডে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরে।
CM Suvendu Adhikari: ‘আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা’, আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live



Post Comment