ছেলের মৃত্যুর ১৬ দিনের মাথায় ছেলের জন্মদিনেই প্রয়াত যশপাল রানার মা শ্যামাদেবী
নয়াদিল্লি: কিংবদন্তি শ্যুটার যশপাল রানার (Jaspal Rana) মৃত্যু হয়েছিল কিছুদিন আগেই। এবার প্রয়াত হলেন যশপালের মা শ্যামাদেবী। দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন অসুস্থ শ্যামাদেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। এক মাসের মধ্য়ে পরিবারের ২ সদস্যের মৃত্যুতে সত্যিই ভেঙে পড়েছে যশপাল রানার পরিবার। কাকতালীয়ভাবে গত ২৮ জুন রবিবার প্রয়াত হয়েছেন শ্যামাদেবী। আর এই দিনটিই যশপাল রানার জন্মবার্ষিকী। প্রয়াত সন্তানের ৫০ তম জন্মবার্ষিকীর দিনই পরপারে পাড়ি দিলেন যশপাল রানার মা শ্যামাদেবী।
উল্লেখ্য, গত ১২ জুন প্রয়াত হন যশপাল রানা। মিউনিখে শ্যুটিং বিশ্বকাপ থেকে ফেরার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন যশপাল রানা। দ্রুত তাঁকে দিল্লি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু গত ১২ জুন ৪৯ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই শ্যুটার।যশপাল রানার কোচিংয়েই প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতেছিলেন মনু ভাকের। তাঁর প্রয়ানে শোকস্তব্ধ ক্রীড়াজগত। শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এবার ছেলের কাছে চলে গেলেন মা শ্য়ামাদেবীও।
চিকিৎসকরা জানিয়েছেন যে ছেলের মৃত্যুর পর আরও বেশি করে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যশপালের মা। শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শ্য়ামাদেবী। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পরিবারের বাকি সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ও এই শোকের কঠিন সময়ে প্রয়াত শ্য়ামাদেবীর আত্মার শান্তির জন্য আন্তরিক প্রার্থনা জানিয়েছেন।
এর আগে যশপাল রানার মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছিলেন, ‘যশপাল রানার প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতীয় ক্রীড়াজগতের জন্য় এটা বড় ক্ষতি। শ্যুটিংয়ে ওঁ ভারতের মুখ উজ্জ্বল করেছে। মেন্টর হিসাবে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করে তরুণদের তৈরি করার ক্ষেত্রেও ওঁর অবদান অনস্বীকার্য। এই দক্ষতা, নিয়মানুবর্তিতা এবং সার্ভিসই ওঁকে ক্রীড়াজগতে এত সম্মানীয় করে তুলেছিল। এই মুহূর্তে ওঁর পরিবার, পরিজন এবং বন্ধুবান্ধের প্রতি আমি সমব্যথী।’
উল্লেখ্য়, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা দেশের অন্য়তম সেরা অ্য়াথলিট ছিলেন যশপাল রানা। প্রয়াত এই শ্যুটার দেশের হয়ে নয়টি সোনা, চারটি রুপো এবং দুই ব্রোঞ্জ, মোট ১৫টি খেতাব জিতেছিলেন কমনওয়েলথ গেমসে। এশিয়ান গেমসেও তিনি চারটি সোনা এবং একটি রুপোর পদক জিতেছিলেন।
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?



Post Comment