Success Story: ছৌ নাচের জেলায় এবার ভরতনাট্যমের জয়জয়কার, হাজার হাজার প্রতিযোগীকে হারিয়ে জাতীয় মঞ্চে বাজিমাত শ্রেয়ার! খুশিতে ডগমগ গোটা পুরুলিয়া

Success Story: ছৌ নাচের জেলায় এবার ভরতনাট্যমের জয়জয়কার, হাজার হাজার প্রতিযোগীকে হারিয়ে জাতীয় মঞ্চে বাজিমাত শ্রেয়ার! খুশিতে ডগমগ গোটা পুরুলিয়া

Last Updated:

Purulia Success Story: ভরতনাট্যমে বড় সাফল্য পুরুলিয়ার। দীর্ঘদিনের চ্যালেঞ্জ সামলে স্বপ্নের উড়ান শ্রেয়া সিংহের। এই প্রথম পুরুলিয়া জেলা থেকে ভরতনাট্যমে কেন্দ্রীয় সরকারের কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ পেয়েছেন তিনি। কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি করছেন। তবে ছোট থেকে নাচের তালিম তাঁকে এনে দিয়েছে এই বড় সাফল্য।

+

ভরতনাট্যমে কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ পেলেন পুরুলিয়ার শ্রেয়া সিংহ

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ছোট শহরের মেয়ে, চোখভরা স্বপ্ন আর নাচের প্রতি অদম্য ভালবাসাকে সঙ্গী করেই শুরু হয়েছিল পথচলা। সেই পথ আজ পৌঁছে গেল জাতীয় স্বীকৃতির মঞ্চে। ভরতনাট্যম নৃত্যে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন মর্যাদাপূর্ণ CCRT তথা কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ (Cultural Talent Search Scholarship) অর্জন করে ইতিহাস গড়লেন পুরুলিয়ার ভূমিকন্যা শ্রেয়া সিংহ। দেশজুড়ে হাজার হাজার প্রতিযোগীর মধ্যে কঠিন অডিশন, দীর্ঘ বাছাইপর্ব এবং শিল্পসত্ত্বার কঠোর পরীক্ষায় নিজেকে প্রমাণ করে এই সম্মান ছিনিয়ে এনেছেন তিনি।

বিশেষ গর্বের বিষয়, ভরতনাট্যমে পুরুলিয়া জেলা থেকে এই প্রথম কোনও শিল্পী এই কেন্দ্রীয় স্কলারশিপের জন্য নির্বাচিত হলেন। ফলে জেলাজুড়ে এখন শুধুই শ্রেয়ার সাফল্যের আলোচনা। পুরুলিয়া শহরের নামোপাড়া রথতলা এলাকার বাসিন্দা শ্রেয়ার জীবন যেন শিল্প ও শিক্ষার এক অপূর্ব সমন্বয়। কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি শাস্ত্রীয় নৃত্যের কঠোর সাধনাকে কখনও থামতে দেননি তিনি। মাত্র তিন বছর বয়সে বিশিষ্ট নৃত্যগুরু সুমিত রায়ের কাছে নাচের হাতেখড়ি তাঁর। ছোট্ট সেই মেয়েটির চোখে তখন থেকেই ছিল বড় মঞ্চে পৌঁছনোর স্বপ্ন।

আরও পড়ুন: সকাল সকাল সবাই জড়ো হলেন মোবাইল হাতে, অপ্রত্যাশিত অতিথির আগমনে হুলুস্থুল কাণ্ড! লোকালয়ে হরিণ ঢুকতেই শোরগোল বাগডোগরায়

পরবর্তীতে কলকাতার প্রখ্যাত ভরতনাট্যম শিল্পী শুভজিৎ দত্তের তত্ত্বাবধানে আরও গভীরভাবে তালিম নিতে শুরু করেন শ্রেয়া। মুদ্রা, অভিব্যক্তি, তাল ও শাস্ত্রীয় শৈলীর নিখুঁত উপস্থাপনায় ধীরে ধীরে নিজস্ব পরিচিতি তৈরি করেন তিনি। ভরতনাট্যমের পাশাপাশি রবীন্দ্রনৃত্য ও সৃজনশীল নৃত্যেও সমান দক্ষ শ্রেয়া। ‘শ্যামা’, ‘চিত্রাঙ্গদা’, ‘দুর্গা’র মত জনপ্রিয় নৃত্যনাট্যে মুখ্য চরিত্রে অভিনয় করে বহুবার দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। পুরুলিয়া থেকে কলকাতা, এমনকি রাজ্যের বাইরেও তাঁর নৃত্য পরিবেশনা প্রশংসিত হয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই ঐতিহাসিক সাফল্যের পর আবেগঘন কণ্ঠে শ্রেয়া বলেন, এই সম্মান আমার কাছে অনেক বড় প্রেরণা। আমি চাই এই স্কলারশিপের সাহায্যে আরও উচ্চতর প্রশিক্ষণ নিতে এবং পুরুলিয়ার মত জেলাতেও খাঁটি ভরতনাট্যমের চর্চাকে আরও জনপ্রিয় করে তুলতে। শ্রেয়ার এই জয় শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরুলিয়ার সাংস্কৃতিক জগতের এক নতুন অধ্যায়। যে জেলা মূলত লোকসংস্কৃতির জন্য পরিচিত, সেই জেলার মাটিতেই আজ শাস্ত্রীয় নৃত্যের নতুন ইতিহাস লেখা হল। তাঁর এই সাফল্য আগামী দিনের অসংখ্য তরুণ শিল্পীর স্বপ্ন দেখার সাহস আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছে জেলার সংস্কৃতি মহল।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Success Story: ছৌ নাচের জেলায় এবার ভরতনাট্যমের জয়জয়কার, হাজার হাজার প্রতিযোগীকে হারিয়ে জাতীয় মঞ্চে বাজিমাত শ্রেয়ার! খুশিতে ডগমগ গোটা পুরুলিয়া

Post Comment

You May Have Missed