Agnimitra Paul: ডবল ইঞ্জিন সরকারের ধামাকা! দূষণ কমিয়ে পুরসভার আয় বাড়াতে দুর্গাপুরে বড় প্রজেক্টের ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

Agnimitra Paul: ডবল ইঞ্জিন সরকারের ধামাকা! দূষণ কমিয়ে পুরসভার আয় বাড়াতে দুর্গাপুরে বড় প্রজেক্টের ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

Last Updated:

Agnimitra Paul: রাজ্যের পুরসভাগুলির আবর্জনা সমস্যা মেটাতে এবার যৌথভাবে কাজ করবে কেন্দ্র ও রাজ্য। দুর্গাপুরের কেন্দ্রীয় গবেষণাগার পরিদর্শনে এসে প্লাস্টিক ও নির্মাণ বর্জ্য থেকে জ্বালানি ও ইট তৈরির প্রযুক্তির কথা জানালেন নগরোন্নয়ন মন্ত্রী। একই সঙ্গে ডবল ইঞ্জিন সরকারের কার্যকারিতা নিয়েও সওয়াল করেন তিনি।

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে এবার কেন্দ্রীয় সংস্থা ‘সিএমইআরআই’ (CMERI)-এর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিল রাজ্য সরকার। শুক্রবার দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শনে এসে এই পরিকল্পনার কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে পুরসভাগুলির রাজস্ব আয়ের নতুন পথ খুলবে বলে দাবি করেন তিনি।

মন্ত্রী জানান, প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি, জৈব বর্জ্য থেকে সার, শুকনো পাতা থেকে বিকল্প জ্বালানি এবং নির্মাণ বর্জ্য থেকে কম খরচে ইট তৈরির মতো সিএমইআরআই-এর একাধিক পরিবেশবান্ধব প্রযুক্তিকে রাজ্যের পুরসভাগুলিতে কাজে লাগানো হবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় জমি দেবে এবং সিএমইআরআই দেবে প্রযুক্তিগত জ্ঞান ও অন্যান্য সহায়তা। বহুদিনের জমে থাকা পুরনো আবর্জনা বৈজ্ঞানিক উপায়ে নিষ্পত্তি করতে আধুনিক কেন্দ্র গড়ে তোলা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে নগর উন্নয়ন দফতরের পক্ষ থেকে সিএমইআরআই কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চাকরি শেষে আয়েশি নয়, নিঃস্বদের ছাদ দিতে জীবনের সব সম্বল উৎসর্গ! একা হাতে মানবতার ‘তপবন’ গড়ছেন এই প্রবীণ

এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্বতন সরকারের কড়া সমালোচনা করেন অগ্নিমিত্রা পাল। তিনি দাবি করেন, অতীতে রাজ্য সরকার কেন্দ্রের গবেষণা ও প্রযুক্তিকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি। উল্টে মানুষকে বোঝানো হয়েছিল যে কেন্দ্র বাংলাকে বঞ্চিত করছে। তবে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্প দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে। রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এখন সবাই বুঝতে পারছেন কেন আমরা ডবল ইঞ্জিনের সরকার দরকার বলেছিলাম।”

Post Comment

You May Have Missed