তারাতলা কাণ্ডে এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ, কাউন্সিলর আনোয়ার খান, সামস ইকবালের বিরুদ্ধেও অভিযোগ, FIR-এর দাবি

তারাতলা কাণ্ডে এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ, কাউন্সিলর আনোয়ার খান, সামস ইকবালের বিরুদ্ধেও অভিযোগ, FIR-এর দাবি

Last Updated:

Taratala Godown Collapse: এফআইআর দায়েরের দাবি! তারাতলা কাণ্ডে এবার সরাসরি অভিযোগ দায়ের প্রাক্তন মেয়রের বিরুদ্ধে। আজও তারাতলাতে চলবে উদ্ধার কাজ৷ সেই ব্যবস্থাই করা হচ্ছে জোর কদমে। অন্যদিকে মেডিক্যাল টিম প্রস্তুত আছে৷ এখনও পর্যন্ত এই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে।

ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ
ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ

কলকাতা: তারাতলা বিপর্যয়কাণ্ডে এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। কাউন্সিলর আনোয়ার খান এবং কাউন্সিলর সামস ইকবালের বিরুদ্ধেও তারাতলা থানায় অভিযোগ দায়ের করেছে ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন, ভারতীয় জনতা মজদুর সেল।

কাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে :

১. ফিরহাদ হাকিম (কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র)

২. আনোয়ার খান (৮০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর)

৩. শামস ইকবাল (১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর) এর বিরুদ্ধেওঅভিযোগ দায়ের হয়েছে।

কী কী জানানো হয়েছে অভিযোগে?

তাদের অভিযোগে মূলত চারটি বিষয়ে দাবি রেখেছে ভারতীয় জনতা মজদুর সেল। ১) অবিলম্বে এফআইআর দায়ের করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত শুরু করতে হবে। ২) অবৈধ নির্মাণ এবং এই ধসের ঘটনায় মৃত্যুর জন্য দায়ী সকল ব্যক্তিকে চিহ্নিত করতে হবে। ৩) ফিরহাদ হাকিম, আনোয়ার খান এবং শামস ইকবালকে অবিলম্বে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। ৪) এলাকায় থাকা একই ধরনের ঝুঁকিপূর্ণ নির্মাণগুলি দ্রুত পরিদর্শন করে ভবিষ্যতে এই প্রাণহানির মতো ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এদিকে তারাতলার দুর্ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা৷ শুক্রবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬। সর্বশেষ মৃত্যুর খবর এসেছে বছর আটত্রিশের যুবক খালেক সরদারের৷ জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে৷ অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায়, ট্রমা কেয়ার সেন্টারে রেড জোনে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ শুক্রবার তাঁর মৃত্যুতে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ (বেসরকারিভাবে পাওয়া তথ্য)৷

তারাতলার ঘটনায় এখনও কী ভেতরে আটকে রয়েছেন কোনও শ্রমিক?

শুক্রবার পুলিশ কমিশনার অজয় নন্দ জানালেন, তদন্তে প্রাথমিক অনুমান আর কেউ হয়ত আটকে নেই ভেতরে৷ অজয় নন্দ সাংবাদিকদের বলেন, ‘‘নতুন করে কোনও গন্ধ পাওয়া যাচ্ছে না এখানে৷ প্রাথমিক অনুমান ভিতরে কেউ আর নেই৷ যদিও রেজিস্টার খাতা পাওয়া যায়নি কতজন ভিতরে সে সময় উপস্থিত ছিল সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে৷ তাই এখানকার শ্রমিক এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভেতরে আর কেউ আটকে রয়েছে কিনা৷’’

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আজও তারাতলাতে চলবে উদ্ধার কাজ৷ সেই ব্যবস্থাই করা হচ্ছে জোর কদমে। অন্যদিকে মেডিক্যাল টিম প্রস্তুত আছে৷ এখনও পর্যন্ত এই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

তারাতলা কাণ্ডে এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ, কাউন্সিলর আনোয়ার খান, সামস ইকবালের বিরুদ্ধেও অভিযোগ, FIR-এর দাবি

Post Comment

You May Have Missed