এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি, একটাই আইন মেনে বিয়ে-ডিভোর্স, একটাই আইন মেনে সম্পত্তির উত্তরাধিকার, আশায় বাংলার মুসলিম মহিলারা

এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি, একটাই আইন মেনে বিয়ে-ডিভোর্স, একটাই আইন মেনে সম্পত্তির উত্তরাধিকার, আশায় বাংলার মুসলিম মহিলারা

Last Updated:

UCC in West Bengal: Marriage, Divorce, Inheritance—What Could Change: বিজেপির ‘এক নিশান’, ‘এক বিধান’, ‘এক সংবিধান’-এর পথে অগ্রসর হতে চলেছে পশ্চিমবঙ্গ। সোমবার বিধানসভার অধিবেশনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) সংক্রান্ত বিল পেশ। বিধানসভা সূত্রে খবর, আগামী সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিলটি বিধানসভায় পেশ করবেন।

এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি
এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি

কলকাতা: এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি। বিয়ে থেকে ডিভোর্স, সম্পত্তির উত্তরাধিকার। দেশজুড়ে একটাই আইন। তাই অবশ্যই আশার আলো মুসলিম মহিলাদের মনে।

বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আশায় মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা নাজিরা বিবির মতো আরও অনেকে ৷ নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, ‘‘বিয়ে হয়েছিল দু’টা বাচ্চা। দু’টো বাচ্চা। খুব অত্যাচার করে। আবার বিয়ে করেছে। নতুন সরকারের কাছে আশা করি পুরুষরা যাতে বিয়ে করতে না পারে। আইনটা যাতে পাস হয় সেটাই চাইছি।’’

পশ্চিমবঙ্গে ১০টি জেলায় মুসলিমের সংখ্যা বেশি। সেগুলি হল, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম ৷ এই জেলাগুলির বহু মুসলিম মহিলাই নানা সমস্যায় জেরবার। বয়স ১৮ হওয়ার আগেই তাদের অনেকেরই বিয়ে হয়ে যায়। সন্তান। স্বামীর অত্যাচার চলতেই থাকে। তালাক পর্যন্ত হয়ে যায়। কিছু মহিলা থানা পর্যন্ত পৌঁছন। কিন্তু অনেকেই তা পারেন না। শুরু হয় লড়াইয়ের জীবন। অভিন্ন দেওয়ানি বিধি তাই আশার আলো দেখাচ্ছে অনেককেই।

মুর্শিদাবাদের ইসলামপুরের ছয়ঘড়ির বাসিন্দা আয়েশা বিবি। মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয়। স্বামী জহিদুল। বিয়ের পরপরই দুই সন্তানের জন্ম। অভিযোগ, এরপর থেকেই শুরু হয় স্বামীর অত্যাচার। বাধ্য হয়ে বাবার বাড়িতে ফেরেন। আয়েশাকে তালাক দেন জহিদুল। বাড়িতে অভাব। সন্তানদের দেখভালের জন্য অন্যের বাড়িতে কাজ শুরু করেন আয়েশা। সে এক কঠিন লড়াই। স্বামীর থেকে খোরপোশ আদায়ের জন্য আদালতেও যান। কিন্তু টাকার অভাবে আইনি লড়াই বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। আয়েশা বিবি চান, দ্রুত চালু হোক ইউসিসি।

মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা আয়েশা বিবির কথায়, ‘‘কত বছর আগে তালাক দিয়েছে…৬ বছর আগে। কেন..মদ, তারি খায়। নেশা করে। খোঁজ খবর নেয় না। পরের কথা শুনে মারধর করে। খুব অশান্তি, ঝগড়া। কিছু দেয় না। দুটো বাচ্চা। পরের বাড়ি কাজ করে মানুষ করেছি। এটা বন্ধ হওয়া উচিত। আমরা সেটাই চাইছি।’’

সমাজসেবী খাদিজা বানুর কথায়, ‘‘ট্রিপল তালাকের বিরুদ্ধে লড়াই হয়েছে। তবে তালাক প্রথা এখনও বন্ধ হয়নি। তালাক প্রথা এখনও চলছে। আমরা দুঃখিত, ব্যথিত। একটা পুরুষের চারটে বিয়ে হলে মেয়েরা নিরাপদ থাকে না। পৈর্তৃক সম্পত্তিতে সম অধিকার একেবারেই নেই। স্ত্রী স্বামীর সম্পত্তি পায় না। দু’আনা মাত্র পায়। এ নিয়ে লড়াই হচ্ছে।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/

এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি, একটাই আইন মেনে বিয়ে-ডিভোর্স, একটাই আইন মেনে সম্পত্তির উত্তরাধিকার, আশায় বাংলার মুসলিম মহিলারা

Post Comment

You May Have Missed